Recent Update

6/recent/ticker-posts

শাওমি রেডমি নোট ১১ চলে এলো বাংলাদেশে আকর্ষণীয় দাম এবং ফিচার নিয়ে - Unik BD360

শাওমি রেডমি নোট ১১ চলে এলো বাংলাদেশে আকর্ষণীয় দাম এবং ফিচার নিয়ে।



বেশ খানিকটা সময় এরপর বাংলাদেশের বাজারে ইতিমধ্যে চলে এসেছে শাওমির রেডমি নোট 11 সিরিজের  ফোনটি।  এটিই  সর্বপ্রথম শাওমি ফোন যেটি  সম্পূর্ণ তৈরি হয়েছে বাংলাদেশেই।  তো চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির বিস্তারিত- 


শুরুতেই কথা বলবো ডিজাইন ও ডিসপ্লে নিয়ে -

শাওমি রেডমি নোট ১০ সিরিজে  আমরা কিছুটা আপডেট ফিচার দেখেছিলাম। তবে রেডমি নোট 11 ফোনটি গ্রাহকের সন্তুষ্টি অর্জনের জন্য, বাজেট ফোন হিসেবে শাওমি এটি লঞ্চ করেছে। তাই বিবেচনা করলে ফোনটির দাম এবং ডিজাইন বেশ মানানসই বলা  যায়।  ফোনটির ওজন মাত্র ১৭৯ গ্রাম। ফোনের পাঞ্চ হোল ক্যামেরা টি ফোনের লুক আরো গর্জিয়াস করে তুলেছে।  ফোনটিতে আছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ৬.৪৩  ইঞ্চির এমোলেড স্ক্রীন। এই সবকিছু মিলিয়ে ফোনটির দাম বিবেচনা করলে এক কথায় বলা যায়,  অসাধারণ। 


শাওমি এই দামে এমোলেড ডিসপ্লে আনার মাধ্যমে ফোনের মার্কেট গুলোতে অন্যান্য ব্র্যান্ড এর সাথে দারুন প্রতিযোগিতা সৃষ্টি করেছে।  বরাবরই শাওমি ছিল কোয়ালিটিফুল ফোন যা ইউজারদেরকে সব সময় মুগ্ধ করে গেছে।  আর ৯০ হার্জের রিফ্রেশ রেট সাউন্ড সিরিজের ভেরিয়েন্টে একটি দুর্দান্ত সংযোজন হয়েছে বলে অস্বীকার করা যাবে না।


ফোনটির পারফরম্যান্স কেমন হবে? 

 শাওমি রেডমি নোট ১১  এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এর স্নাপড্রাগন ৬৮০ প্রসেসর।  এই প্রসেসরটি আমরা এর আগে অপো A57  মডেলের ফোনটিতে দেখতে পেয়েছিলাম। যারা ভাবছেন কেমন হতে পারে এই ফোনটির প্রসেসর ক্ষমতা, তাদের জন্য বলবো নিঃসন্দেহে এটি একটি ভালো প্রসেসর এর ফোন, স্লো হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া এই বিষয়গুলি আপনার চোখে কখনোই পড়বেনা। অপো A57 ফোনটির দাম ও ফিচার প্রায় শাওমি নোট ১১ এর কাছাকাছি।  তবে অপো A57 ফোনটিতে ব্যবহার করা হয়েছে এলসিডি স্ক্রীন। অপরদিকে শাওমি রেডমি নোট ১১ ফোনটি  দামের দিক থেকে সাশ্রয়ী মূল্যে রেখেছে।  সব মিলিয়ে দেখা যাচ্ছে দেশের বাজারে ব্র্যান্ডগুলো দারুন প্রতিযোগিতায় নেমেছে। 


রেডমি নোট 11  ফোনটির স্টোরের সিস্টেম কেমন?

ফোনটির স্টোরের হিসেবে ইউজাররা পাচ্ছেন ৪/৬৪ জিবি, ৪/১২৮ জিবি  এবং ৬/১২৮ জিবি  ভেরিয়েন্টে।  মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে ফোন রিস্টোর আরো বাড়িয়ে নিতে পারেন।


একটি বিষয় অবাক করার মত রেডমি নোট ১১ এই ফোনটিতে ৫জি সাপোর্ট থাকছে না।  আমরা নোট ১১ প্রতিনিধি ৫ জি  ফিচারটি পাবো বলে আশা রাখি।

তবে ফোনটির সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে থাকছে।


ক্যামেরা কেমন?

এই ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ,  যেটি চারটি আলাদা চ্যানেলে বিভক্ত,  তবে চ্যানেলের মধ্যে কার্যকরী হচ্ছে দুটি ক্যামেরা আর বাকি দুটি ক্যামেরা হচ্ছে টু মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা ও ডেপ্থ সেন্সর।  ফোনটির মূল ক্যামেরা 50 মেগাপিক্সেল এর সেন্সর। পাশাপাশি ৮ মেগাপিক্সেল  আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এটিতে। 


ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা সিস্টেম।  রেডমি নোট 11 এর ক্যামেরা ফিচার কিছুটা দুর্বল  হতে পারে। ফোনটি কোন ক্যামেরা ছাড়াই ১০৮০ পিক্সেল এর বেশি ভিডিও রেকর্ড করা যায়নি।  তাম বিবেচনা করলে এখানেই সন্তুষ্ট থাকা উচিত।


ব্যাটারি ব্যাকআপ কেমন হবে?

 শাওমি বরাবরই ব্যাটারি  সিস্টেম ভালো রাখে ইউজারদের মন জয় করে রেখেছে। রেডমি নোট ১১  ফোনটিতেও  কোন ব্যতিক্রম রাখেনি কোম্পানি। ফোনটিতে আপনারা পাবেন ৫০০০ মিলি এম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যাকআপ, ফোনের সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার তো থাকছেই। এই কন্ডিশনে যে কোন সাধারণ ব্যবহারকারী ৯ থেকে ১০ ঘন্টা একটানা ব্যাটারি ব্যাকআপ পাবেন বলে আশা করাই যায়।


ফুল চার্জ হতে ১ ঘন্টা থেকে একটু বেশি সময় প্রয়োজন হয়। তো বলা যায় ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনাকে সন্তুষ্ট রাখবে।


সফটওয়্যার ভার্সন হিসেবে কি থাকছে এই ফোনটিতে?

অ্যানড্রয়েড ১১ ভিত্তিক এই ফোনটিতে পাওয়া যাবে মি ইউ আই ১৩ ভার্সন। বরাবরের মতই কাস্টমাইজেশনের অসংখ্য ফিচার তো থাকছেই ফোনটিতে। ইউজার এক্সপেরিয়েন্স শেষ পর্যন্ত কেমন থাকবে সেটি জানতে শুধু সময়ের অপেক্ষা।


রেডমি নোট ১১ এর দাম-


৪/৬৪ জিবি = ১৬,৪৯৯ টাকা মাত্র

৪/১২৮ জিবি = ১৭,৪৯৯ টাকা মাত্র

৬/১২৮ জিবি = ১৮,৯৯৯ টাকা মাত্র


তো আপনি যদি ফোনটি কিনতে আগ্রহী হন উক্ত আলোচনায় আপনি ইতিমধ্যে ফোনটি কেনা অথবা না কেনার সিদ্ধান্তে খুব সহজেই উপনীত হতে পারবেন। যদি ফোনটি কিনেই ফেলেন তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না ইউজার হিসেবে আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল।



Post a Comment

0 Comments