লিংকডইনে যেভাবে চাকরি চাইতে হয়
LinkedIn হচ্ছে এমন একটি জায়গা যেখানে ইচ্ছে করলেই আপনাকে সাহায্য করতে পারে এমন মানুষের অভাব নাই।
কিন্তু তাদের কাছ থেকে সাহায্য নেয়ার জন্য কিছু কৌশল আছে এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নাই। ইদানিং ইনবক্সে অনেক মানুষের কিছু মেসেজ দেখতে পাই যেগুলো একেবারেই আনপ্রফেশনাল।
যেমন ধরেন হঠাৎ করে একজন বিরাট বড় একটা মেসেজ দিয়ে তার সমস্যার কথা জানায় এবং চাকরি দাবি করে।এই বিষয়টা খুবই বিব্রতকর। যে মানুষটা আপনার সম্পর্কে কিছুই জানে না। আপনার সাথে তার কখনো কথাবার্তাও হয় নাই সে কেন আপনাকে চাকরি দিয়ে সাহায্য করবে?? 🙄
এভাবে চাকরির চেয়ে বেড়ালে জীবনে কোনদিনও কোন মানুষ আপনাকে সাহায্য করবে না..গ্যারান্টি।😔
∆তাহলে কিভাবে চাকরি চাইবেন? পয়েন্ট আকারে বলা হলো:
১. যার সাথে কথা বলবেন তার প্রোফাইলে গিয়ে তার সম্বন্ধে আগে খুব ভালো করে ইনফরমেশন নিয়ে নেন।
২. সম্ভব হলে তার এক্টিভিটিস ফলো করেন। তার বিভিন্ন পোস্টে কমেন্ট করে তার দৃষ্টি আপনার দিকে নেয়ার চেষ্টা করেন। তার পোস্টে ইতিবাচক কিছু কমেন্ট করেন যাতে সে আপনাকে রিপ্লাই করে।
৩.সব মানুষকে স্যার বলা থেকে বিরত থাকেন। যদি বয়স্ক হয় এবং যেকোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা হয় তাহলে স্যার বলেন। বয়স কম হলে ভাইয়া বলে সম্বোধন করেন।
৪. সালাম দিয়ে কথা শুরু করেন।
৫. তার সাথে কুশল বিনিময় করেন।
৬. সে যে কোম্পানিতে চাকরি করছে ওই কোম্পানির নাম নিয়ে তাকে এভাবে বলুন..
ভাইয়া দেখলাম আপনি (কোম্পানির নাম)কোম্পানিতে আছেন।🙂
৭. তারপরে খুব সুন্দর ভাবে বলুন ভাইয়া/স্যার আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনি কি এখন ফ্রি আছেন?
৮. যদি ফ্রি থাকে তাহলে তাকে খুবই স্মার্টলি বলুন আপনার একটা চাকরির দরকার। অনেকদিন ধরেই ট্রাই করছেন।
৯. এভাবে আস্তে আস্তে কথা এগিয়ে নিতে থাকবেন। তাকে ধীরে ধীরে আপনার কোয়ালিফিকেশন... এক্সপেরিয়েন্স...এক্সপেক্টেট স্যালারি (যদি জানতে চায়) এই বিষয়গুলো জানাবেন।
১০. অনেক বড় লেভেলের মানুষ হলে শুরুর দিন চাকরির কথা না বলাটাই ভালো। কমপক্ষে 2-3 দিন সময় নেন।
১১. যদি বলে তার কোম্পানিতে আপাতত কোন সুযোগ নাই। তাহলে বলুন... ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই যদি কখনো সুযোগ হয় আমাকে একটু বলবেন । আমার চাকরিটা খুব বেশি প্রয়োজন। এবং সাথে বলে দিবেন স্যার আপনার তো অনেক কোম্পানিতে পরিচিত মানুষজন আছে যদি সম্ভব হয় অন্য কোথাও আমার ব্যাপারে একটু বলবেন।
১২. সালাম দিয়ে কথা শেষ করবেন।
বি:দ্র: কখনো কারো কাছে নিজেকে ছোট করবেন না ।আপনার সমস্যা আছে সেটাও খুবই স্মার্টলি বলার চেষ্টা করবেন। খুবই আন্তরিকতার সাথে কথা বলবেন। কারো ওপরে খুব বেশি এক্সপেক্টরেশন রাখবেন না। একজনকে খুব বেশি সময় না দিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলুন। রেফারেন্স নিবেন তাকে বোঝানোর চেষ্টা করুন আপনার চাকরি করার মতো যোগ্যতা আছে।
লিংকডইনে কানেকশন বাড়ানোর চেষ্টা করুন । অনেক সময় কানেকশনে না থাকার কারণে অনেকের সাথে কথা বলা সম্ভব হয়না। 🙂


0 Comments