Digital Marketing VS Data Entry
যারা ডাটা এন্ট্রি শিখছেন তারা ভাবছেন এটা তো ছোট এবং কম টাকার কাজ। তো এটাও শিখি ডিজিটাল মার্কেটিং টাও শিখি। এটা শিখতে শিখতে যদি পেরে যাই তাহলে ডাটা এন্ট্রি বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং এ কাজ করবো। তাছাড়া চারিদিকে ডিজিটাল মার্কেটিং সবাই করছে, এটাই তো ভালো এটায় টাকাও বেশি।
এখন যখন শেখা শুরু করলেন, সবার দক্ষতা দেখে আপনি দিনের পর দিন পার করে ফেলছেন আর ভাবছেন এত প্রতিযোগিতা এত কঠিন মানুষ কি ভাবে কাজ করে? দারে দারে ইনবক্সে ঘুরেন, কেউ কথা বলে না।
কোন রকম ফেসবুক মার্কেটিং শিখে ভাবছেন ডিজিটাল মার্কেটিং সহজ। বাকি গুলো শিখতে কোর্স করা লাগবে অনেক সময় লাগবে। তো ধিরে ধিরে শিখি। এর পর যান ফাইভারে, গিয়ে গিগ দেয়া শুরু করেন। এখানে বলে রাখি " অল্প বিদ্যা ভয়ংকর " ।
এর পর না কাজের বিষয় দক্ষ হলেন, না মার্কেটপ্লেস, বেশ কয়েকদিন পার করে, একাউন্ট এর ১২ টা বাজিয়ে ফিরে আসেন, মন খারাপ হয়, কাজের আগ্রহ কমে যায়। কেউ কেউ ছেড়ে দেন এই সেকশন, কেউ আর আগের মতো চেষ্টা করতে পারেন না।
ঘুরে ফিরে আবার ডাটা এন্ট্রি তে আসেন। এর পর আবারও এটায় মনোযোগি না হয়ে চলতে থাকে আপনার চোখের দেখা স্বপ্ন কিন্তু বাস্তবে যার চলার জন্য হাত পা থাকেন না।
এর পর, সব কিছু ছাপিয়ে কোন রকম শুরু করেন। ২/৪ টা অর্ডার কমপ্লিট করতে আপনাদের ২৩ টা বেজে যায়। এর পর আর টিকে থাকতে পারেন না। কারন আপনার মধ্যে অনেক গ্যাপ।
এটা কেমন জানেন?
আমরা বাঙ্গালী খাওয়ার পর পরই শুয়ে পড়ি, কিন্তু আমাদের উচিত একটু হাটা বা বসে থাকা, সেটা আমরা যখন না করি তখনই আমাদের শারিরীক সমস্যা হতে শুরু করে।
কাজ গুলোও ঠিক তেমন, কোন একটা কাজ শেষ করতে পারলে আমরা নিজেকে বড় মনে করে, আমরা সেই কাজে ব্যর্থ হলেও এনালাইসিস করি না, আবার সফল হলেও করি না।
এমেরিকায় একটি কোম্পানি যে বছর বেশি রেভিনিউ আয় করে, সে বছর তারা সেই রেভিনিউ ধরে রাখার জন্য কাজ আরো বাড়িয়ে দেয়।তারা এনালাইসিস করে, কোন জায়গাটায় তাদের উন্নতি হয়েছে, আর কোন জায়গাটায় কম হয়েছে, কারন সফলতা মানে ১০০ পন্যের মধ্যে ৯০ টা সেল পেয়েছে ভালো ১০ টা কম পেয়েছে, এই ১০ টা কেনো কম পেলো তারা সেটা নিয়ে এনালাইসি শুরু করে।
আর বাঙ্গালী ১০০ পন্য থেকে ৫০ টা সেল হলেই, বলে যা হইছে তাই বেশি আমার আর লাগবে না। এটা সন্তুষ্টি হলে ভালো, তাতে আল্লাহ খুশি হবেন। কিন্তু এটা সন্তুষ্টি না অবহেলা এবং অলসতা।
আর বাংলাদেশের কোম্পানি গুলোর প্রতিষ্টাতা, টাকা ব্যাংকে আসার আগেই মালেশিয়া বা অস্ট্রেলিয়ার টিকেট কাটে, নয়তো বঊ নিয়ে ছুটি কাটায়।
ডাটা এন্ট্রি কাজ না, আসলে কোন কাজ কখনোই ছোট না, আপনি কোনো কাজ শিখে সেটাকে কতটা দক্ষতার সাথে প্রয়োগ করতে পারছেন সেটাই আসল বিষয়। একজন অফিসার ১৫ হাজার টাকা বেতন পায় আবার রিক্সাওয়ালা মাসে ২০ হাজার টাকা ইনকাম করে। তো পরিমাপের দিক থেকে ২ জনই তাদের দক্ষতার প্রয়োগ করছে।
শেষ কথাঃ যারা ২ নৌকায় পা দিয়ে আছেন এখনো সময় আছে সরে দারান। বার বার বলা সত্তেও যারা বুঝতে পারছেন না। তারা বুঝবেন আর কি যখন এই বিষয় গুলো আপনার সাথে সরাসরি ঘটবে ততদিনে আপনি আবার সোজা হয়ে দাড়াতে পারবেন তো?


0 Comments