আমি ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী। আমি প্রথমে কি ভাবে এবং কোথায় থেকে শুরু করতে পারি?
ডিজিটাল মার্কেটিং এই শব্দটি শুনেই মনে প্রশ্ন জাগে হাজার হাজার, বিষয়টি আসলে কি? কিভাবে কাজ করবো? কাজ করতে পারবো তো? আচ্ছা শিখলে তো সবই পারবো তাহলে শিখবো কোথায়? শেখার জন্য তো অনেক টাকা লাগে আমার কাছে তো এত টাকা নেই, ফ্রিতে শেখা গেলে ভালো হতো! তার চেয়ে বড় কথা আমি তো কিছুই জানি না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আরো আছে কাজ পাবো কোথায়? কাজ পেলাম পেমেন্ট বা টাকা হাতে আসবে কিভাবে?
এমন অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরে, বলতে গেলে পুরো পোষ্টটি প্রশ্ন দিয়েই লেখা সম্ভব। তবে সব প্রশ্নের উত্তর তো একসাথে জেনে মাথায় রাখতে পারবেন না, তাই একটু দেখুন একটু জানুন একটু শিখুন। তো কথা লম্বা না করে আসল কথা গুলো বলতে শুরু করি-
শুরুতেই বলে নিচ্ছি এই পোষ্ট পড়ে শেষ না করতে পারলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন তবে শিখে কিছু করাটা কঠিন হবে, কারন তারাহুরো বা অমোনযোগি কোন কাজই ভালো হয় না এবং ফলাফল পাওয়া যায় না, তো পুরো পোষ্ট পড়ার জন্য ধৈর্য্য ভাই কে বলুন কাজে বিরক্ত না করতে। জানেন তো শুরু ভালো যার শেষ ভালো তার।
ডিজিটাল মার্কেটিং কি সেটি সম্পর্কে আমি ইতিমধ্যে একটি পোষ্ট লিখেছি, অনুরোধ রইলো প্রথমে পোষ্টটি পড়ে নিবেন। 👉ডিজিটাল মার্কেটিং কি বিস্তারিত জানুন
উপরে যে প্রশ্ন গুলো বক বক করে বলে এসেছি সেই প্রশ্ন গুলো ধরেই আমি আলোচনা করবো-
মার্কেটিং কি?
কোন পণ্য ভোক্তাদের কাছে পৌছাতে যা যা করা হয় তার সব কিছুই মার্কেটিং এর অন্তর্ভুক্ত।
যেমন: পণ্য উৎপাদনের পর তার এডভারটাইজিং করা, একটু ভাবুন তো আপনি কোন কোন মাধ্যমে এডভারটাইজ গুলো দেখেন বা শুনেন। বেশি না ভাবলেও চলবে আমি বলে দিচ্ছি, টেলিভিশন, রেডিও, সংবাদ পত্রিকা, লিফলেট, সাইনবোর্ড, ব্যানার, রাস্তায় বিলবোর্ড, পোষ্টার, রঙ এর পেইন্টিং, ডিসপ্লেতে লেখা বা ছবি প্রদর্শন ইত্যাদি বললে আরো আছে। এই সব কিছুর মাধ্যমে আমাদেরকে কোন পণ্য সম্পর্কে জানানো এবং কোন পণ্যের প্রতি আকৃষ্ট করে তা ক্রয় করতে উৎসাহিত করে ফাইনালি আমাদেরকে ক্রয় করিয়ে ছাড়াটাই হচ্ছে মার্কেটিং এবং যখন আমরা কিছু কিনে ফেলি তা হচ্ছে সফল মার্কেটিং।
এখন কথা হচ্ছে এই মার্কেটিং না বুঝলে আপনি ডিজিটাল মার্কেটিং বুঝবেন কি করে?
যে কাজ গুলো ডিজিটাল পন্থায় বা ইন্টারনেট বা প্রযুক্তি ব্যবহার করে করা হয়ে থাকে তাকেই ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং এর বড় উদাহরন হচ্ছে গুগল, ফেসবুক এবং ইউটিউব আরো প্লাটফর্ম আছে তবে এই তিনটি বেশি জনপ্রিয় এবং কার্যকর, এখন টুইটার, ইন্সটাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট ইত্যাদি প্লাটফর্মেও ব্যপক মার্কেটিং হয় তবে মার্কেটিং এর অডিয়েন্স অনুযায়ী প্লাটফর্ম গুলো ব্যাবহার করা হয়। কারন সোসিয়েল মিডিয়া সব গুলো সব অডিয়েন্সের জন্য উপযুক্ত নয়। আপনি যদি ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে পিন্টারেস্ট বেষ্ট কারন ভালো মানের পিকচার খুজতে এবং কিনতে মানুষ পিন্টারেস্ট এ যায়। এখন ধরুন আপনি টিচিং বা শিক্ষামুলক সার্ভিস দিবেন তাহলে ফেসবুক আপনার জন্য বেস্ট কারন ১৪ বছর থেকে ৬৫ বছরের মানুষ ফেসবুক ব্যাবহার করে থাকে অধিক। তাই ক্ষেত্র বিশেষে সোসিয়েল মিডিয়া গুলোর ব্যাবহার হয়ে থাকে।
অলরেডি একটু হয়রান হয়েছেন পড়তে পড়তে তাহলে একটু রেস্ট নিয়ে আবার শুরু করুন😊
আসলে আমি পুরো পোষ্টে আপনাকে সম্পূর্ন ধারনা দিতেই এত লিখা, কারন অর্ধেক বলে আপনাকে ছেড়ে দিলে প্রশ্ন গুলো আজীবন মনে থেকেই যাবে আপনার সুপ্ত দক্ষতা থাকা সত্তেও আপনি হয়তে ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী হবে না। তাই এসেছেন যখন জানতে জেনেই তবে ফিরুন। বাকি কথা সংক্ষেপে হবে, তবে আসল কথা শুরু হলো-
ডিজিটাল মার্কেটিং শিখতে আমরা প্রথমেই যে ভুল করি তা হচ্ছে আমরা না বুঝেই এদিক সেদিক ঘুরি, কিন্তু কোথাও মোনের মত ক্লিয়ার তথ্য পাইনা, ফেসবুকে সবাই সার্থ নিয়ে ইনবক্স ইনবক্স করে, আরো আছে অনেক কোর্স এর হাতছানি, কোথাও সঠিক তথ্য না পেয়ে হয়তো ইউটিউবে যান গিয়ে দেখেন অনেক কিছু গোপন রাখে ট্রেইনার বা ইউটিউবার, আসলে দোষ তাদের না, তাদেরও তো এই প্রফেশন থেকে ইঙ্কাম করে সংসার চালাতে হয়। অনেক ঘুরে অনেক কষ্ট করে টাকা ম্যনেজ করে কোন পরামর্শ ছাড়াই বা না বুঝেই একজায়গায় গিয়ে কোর্স এডমিশন নিয়ে নেই, কারন সরাসরি তারা এমন টাকার ভেল্কি দেখায় আপনি চোখে টাকা দেখতে দেখতে কখন পকেটের টাকা গুলো দিয়ে দিলেন তাই খেয়াল থাকে না। অনেক খুশি মনে বাসায় আসলেও কিছু দিন ক্লাস করার পর ঠিক টের পান যা শিখছেন তা দিয়ে এই জগতে আসার জন্য আপনাকে আরো সাত সমুদ্র পারি ফিতে হবে। সময় শেষ টাকার কথা বাদই দিলাম, তবে সঠিক না শিখতে পেরে যে সময় নষ্ট করলেন তা কি আর ফিরে পাবেন?
আমি শুরুতেই বলবো আগে ডিজিটাল মার্কেটিং বুঝতে গুগলের উপর কিছু নেই। গুগলে বাংলায় লিখুন-
- ডিজিটাল মার্কেটিং কি?
- কোথায় শিখবো?
- কতদিন লাগে?
- কাজ পাবো কোথায়?
- টাকা হাতে আসে কিভাবে?
মনের যত কথা আছে সব গুগলকে জিগ্যেস করেন, কথা দিলাম প্রেমিক-প্রেমিকা মিথ্যা বললেও গুগল মিথ্যা বলে না। ডিজিটাল মার্কেটিং শিখতে আপনাকে একটা মন্ত্র বলি '' জানার এবং শেখার আগ্রহ আছে যার, যে দিবে সময় দিন রাত না গুনে, থাকবে যে লেগে ভালোবেসে শিক্ষাটাকে, গুরু মন্ত্র বলে তার সফলাতার চাবি তো তারই হাতে '' তালা খুললেই টাকা😆
এখন আসুন YouTube এ গিয়ে মনে হবে সমুদ্রে পড়ে গেছি কারন একটা বিষয় লিখে সার্চ দিলে কারটা রেখে কারটা দেখবো? কে সঠিক বলেছে সময় নষ্ট যাতে না হয়, যা জানতে চাচ্ছি তা বলছে কি না?
কিভাবে চিনবেন কোন ভিডিও ভালো? কার চ্যানেল ভালো কে ভালো ভিডিও তৈরি করে? যা থেকে আসলেই কিছু শেখা যায়।
কোন কিছু লিখে সার্চ দিলে অবশ্যাই তার সাথে 'Bangla Tutorial' লিখবেন আমি রিকমেন্ড করবো যদি English বুঝেন তাহলে ফরেন ভিডিও গুলোর তুলোনা হয় না। তারপর আছে Hindi যা বাংলার চেয়ে ভালো তবে বাংলায় ভালো চ্যানেল নেই তা বলবো না।
- Bohubrihi
- Growbig
- Coder trust
- Pijush saha
তবে কোন ভিডিও দেখার চেয়ে একটি পোষ্ট পড়া অনেক ভালো। কারন মানুষ বলতে পারে ভুল ভাল তবে যা লিখে সে একটু ভেবে চিন্তেই লিখে তাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখিত পোষ্ট সাজেস্ট করছি। তবে লেখায় আবার সব কিছু পাবেন না যা দেখে শিখতে পারবেন, মানে তথ্য যদি সঠিক হয় তাহলে পড়ার চেয়ে দেখা উত্তম। কিন্তু এত তথ্যের ভিড়ে সঠিক তথ্য খুজে বের করতেই আমাদের অনেক কাঠ-খড় পোড়াতে হয়।
আজকে পোষ্টে ফোকাসিং রেখেছি GOOOLE & YOUTUBE রিসার্সকে কারন এর বাইরে আপনি গিয়ে কোথাও কিছু পাবেন না।
এখন আসি আপনি যদি সত্যিই একটি পথ খুজেন, মানে আপনি মন প্রান দিয়ে শিখতে চান এবং কিছু করতে চান তবে আজ থেকেই শপথ নিয়ে বদলে যান আর বদলে ফেলুন নিচে বলা অভ্যেস গুলো।
ব্যার্থতার সাথে আমাদের বদঅভ্যাস এর সখ্যতা। আমরা নিজের কারনেই ব্যার্থ হই বার বার। কারন আমারা অভ্যাসের দাশ হয়ে থাকি, তবে যদি বলেন "শরীরের নাম মহাশয় যাহা দিবেন তাহা সয়" তাহলে শরীরের জোড় দিয়ে মনের জোড় দিয়ে আজ থেকেই বদলে ফেলুন নিজেকে সফল দেখেতে।
শিক্ষার সময় যা করা যাবে না-
- কোন কিছু শেখার মাঝখানে অন্য চিন্তা বা অন্য টপিকে যাওযা যাবে না। কারন আপনি যে টপিকে আছেন তাতে আপনি আগ্রহী বলেই সেটি সার্চ করেছেন। একদম না বুঝলে বাদ দিন কারন সেই টপিক আপনার জন্য না। আর যদি সঠিক বুঝতে না পারেন তাহলে রিসার্চ করতে থাকেন, দেরি হলেও বুঝেন।
- রিলেশন ভাংতে বলিনি তবে সফল হতে হলে সেক্রিফাইস করতে হয় অনেক কিছু।
- ঘন্টায় ২-৩ বার এদিক সেদিক যাওয়া বন্ধ করতে হবে।
- সকালে একটা তো দুপুরে একটা না করে একটি বিষয় আগে শেষ করুন।
- সারাদিন ফেসবুক ব্যাবহার রাজার ছেলের জন্য কারন তার ভান্ডার আছে, আপনার থাকলে তো কথায় নেই তবে ভান্ডারে যদি টান থাকে তাহলে নিজেকে টেনে উপরে উঠান, এছাড়া গতি কি? প্রয়োজনে ব্যবহার করুন।
এগুলো কমন কথা। কথা গুলো তাবিজের চেয়ে কাজে দিবে বেশি, সব কথার এক কথা সাধনা ছাড়া কেউ সাধক হয়নি। তাই নিজের সাথে আজই শপথ করুন।
আরো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। পোষ্ট পড়ে মতামত জানাবেন। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার। ফেসবুকে অনেককে ঘুরে ঘুরে এমন প্রশ্ন গুলো করতে দেখি যার উত্তরে আজকের এই লিখাটি।
আমাদের সাথে ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। পেইজে লাইক দিয়ে রাখুন। যে কোন সহযোগিতায় আমাকে পেইজের ইনবক্সে মেসেজ করুন।
ধন্যবাদ


0 Comments