ফ্রিল্যান্সিং শিখতে চাই ডাটা এন্ট্রি না কি ডিজিটাল মার্কেটিং শিখবো?
Freelancing এ নতুন যারা আছেন,
- যারা প্রশ্ন করেছেন আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই-
- আমি ডাটা এন্ট্রি শিখতে চাই?
- আমার জন্য কোনটা ভাল হবে?
- আমি ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং কাজ কিভাবে শিখবো?
- কোথায় থেকে শুরু করব?
- ফ্রিতে শিখে কি কাজ করা যায়?
আমি এখানে দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য আলোচনা করব এবং প্রশ্ন গুলোর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো -
ডাটা এন্ট্রি নাকি ডিজিটাল মার্কেটিং কোনটা বেশি ভালো কোনটায় বেশি ইনকাম করা যায় কোনটায় দ্রুত কাজ শিখা যায় এবং দ্রুত কাজ পাওয়া যায়।
এই প্রশ্নগুলো একদমই কমন প্রশ্ন এই প্রশ্ন গুলোর চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি কোন বিষয়টায় আগ্রহী।
আগ্রহী বলতে, আসলে আমাদের আগ্রহটা শেখার চেয়ে টাকার উপর বেশি। এই ধারনা মন থেকে মুছে ফেলে আগে কাজ শিখতে হবে।
- কোন কাজ শিখতে হলে সর্বপ্রথম বুঝতে হবে আমি কি শিখতে চাই?
- এটা শিখে আমি কি করতে পারবো?
- আমি যা শেখার ডিসিশন নিয়েছি তা কি আমার মেধায় ধরবে?
- আমি কি এর গুরুত্বপূর্ণ দিক গুলো মাথায় সেভ রাখতে পারবো?
- কিভাবে বুঝবো এর কঠিন দিক?
- কে পরামর্শ দিবে?
- সবই তো সহজ লাগে কিনতু কিভাবে শুরু করবো?
তো আসুন কোনটা শিখতে আপনার সার্বিক ক্যপাসিটি কি হতে হবে তা জানি---
ডাটা এন্ট্রি :
আপনি যদি কম্পিউটার পরিচালনায় নতুন হন অথবা ১ বছর হলো কম্পিউটার ব্যবহার করছেন।
আপনি ইউনডোজ দিতে জানেন, সফটওয়্যার ইনস্টল দিতে জানেন, কম্পিউটার কাস্টমাইজ জানেন, সফটওয়্যার এর ব্যাবহার জানে, নাম জানেন, প্রয়োজনীয়তা জানেন, ইন্টারনেট জানেন, ফেসবুক, ইউটিউব, গুগল আর ওয়েবসাইট এবং মাইক্রোসফট ওয়ার্ড - এক্সেল আরো কিছু কিছু জানেন তাহলে ঠিক আছে।
আপনি চাইলে শিখতে পারবেন।
আপনার আগ্রহ আর চেষ্টা বেশি থাকতে হবে।
স্বরন শক্তি কম হলে বেশি চেষ্টা করুন আর বেশি হলে অল্পতেই পারবেন।
উপরোক্ত ডাটা এন্ট্রির আলোচনা আপনার সাথে মিললে তবেই আসুন এবং শিখুন। তবে শেখা শুরু করলে আপনাকে উপরে যা শিখেছেন তার ডাবল শিখতে ও জানতে হবে তার জন্য লাগবে সময় এবং যে কোন বিষয় জানার আগ্রহ, সাথে থাকতে হবে কোন তথ্য খুজে বের করার দক্ষতা।
ডিজিটাল মার্কেটিং :
ডাটা এন্ট্রির আলোচনায় যদি আপনার অবস্থান হয় তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য না। আপনি যদি ডাটা এন্ট্রিতে মোটামুটি সফলতা পান তবে শুরু করুন, এক দিকে কাজ করলেন কিছু ইনকাম হলো অন্য দিকে নিজে আরো ডেভেলপ করতে পারলেন।
একটা ডিজিটাল মার্কেটার একটা অনলাইন প্রতিষ্ঠানের প্রান। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে শুধু জানলেই হয় না, কাজেও পারদর্শী হতে হয়।
ভয় পাবেন না।
আপনি যদি কম্পিউটার এর বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলো না জেনে ডিজিটাল মার্কেটিং শিখতে আসেন তাহলে পদে পদে আটকে যাবেন হতাশ হয়ে পরবেন।
বায়ার অর্ডার দিলে হয়তো কাজ বুঝবেন কিনতু কম্পিউটার এবং ইন্টারনেট জনিত প্রবলেম হলে আর তার সমাধান করার দক্ষতা না থাকলে ভোগান্তির শেষ নেই। প্রবলেম তখনই বুঝবেন যখন আপনার আগে থেকে কম্পিউটার চালানোর দক্ষতা আছে।
আর আপনাকে ডিজিটাল মার্কেটিং এর বিষয় ছাড়া অন্য কোন কম্পিউটার জনিত প্রবলেম এর বিষয় যদি বলে বোঝানো না যায় ওই মুহুর্তে কেউ শেখাবে না আপনাকে। আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন।
আপনাকে নিজে শেখার ও বোঝার ক্ষমতা থাকতে হবে।
ডিজিটাল মার্কেটিং এ অনেক কিছু জড়িত, এটা এমন একটা কেন্দ্র যার সাথে ব্যসিক গ্রাফিক্স ডিজাইন ও ওয়েবসাইট মেইনটেইন, ওয়েব রিসার্চ, সফটওয়্যার এবং টুলস, অনলাইন প্লাটফর্ম এর সেটিং, অপশন এবং টুলস ইত্যাদি এর জ্ঞান থাকা প্রয়োজন ব্যাসিক থেকে এডভান্স পর্যন্ত বিষয় গুলো শিখতে ১ বছর লাগবে। তবে আপনি প্রথমে ২-৩ টি স্কিল ভালো করে শিখে মার্কেটপ্লেসে সার্ভিস দিতে পারেন, একদিকে টাকা ইনকাম হলো অন্যদিকে আরো এডভান্স কাজ শিখতে পারলেন। তাই নিজের মাইন্ড সেটাপ করে আজই লেগে পড়ুন সফলতা আসতে বাধ্য।
তবে নিজের অবস্থান বুঝে শুরু করুন। সবাই করে বলে তাই আমিও করবো ভাবছি,
সবাই মরে, মরবে বললে, আপনিও কি তাই ভাববেন?
করলেই তো বুঝবো, আমি বলি না এই সকল কাজ করলেই বুঝবো বললেই বিষয়টা সহজ না। আপনাকে কাজ গুলো বুঝতে সময় দিতে হবে। প্রাকটিস করতে হবে। টাকা যায় যাক সময়টা যা যাচ্ছে তা কি আর আসবে?
ব্যাসিক জানতে আর পুরো বিষয় আরো বুঝতে গুগলে অন্যান্য ব্লগ সাইট পড়ুন নিয়মিত।
একটি ব্লগ সাইট পড়া ১০ টি ভিডিও দেখার সমান।
আপনি ফ্রিল্যান্সিং এ ফ্রেশার হলে ডিজিটাল মার্কেটিং নিতে পারেন। ধৈর্য্য বাধ্যতা মুলক। রিসার্চ বা খোজা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে অবশ্যই।
আর যদি আপনি কম্পিউটার পরিচালনায় ফ্রেশার হন। তাহলে ডাটা এন্ট্রি আপনার জন্য সব চেয়ে ভালো হবে।
ইনকাম সব জায়গায়ই আছে যদি কাজ পারেন। কাজটা এক্সপার্ট এবং প্রফেশনাল ভাবে সম্পন্ন করতে হবে,
কারন মার্কেটপ্লেসে প্রতিযোগিতা অনেক বেশি তাই কাজের কোয়ালিটি ভালো না হলে টিকে থাকা মুশকিল। সিনিয়র কারো সহযোগিতা নিয়ে শেখার চেষ্টা করুন।
ইনশা-আল্লাহ সফলতা আসবেই।
আশা করছি কথা গুলো বুঝতে পেরেছেন।
ধন্যবাদ
পরবর্তীতে আবারো ফ্রিল্যান্সিং বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে লিখবো। সাথেই থাকুন।
আমাদের ব্লগের পোষ্ট সম্পর্কে আপডেট পেতে ইমেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেইজে লাইক দিতে পারেন এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন।
আমাদের YouTube চ্যানেল Subscribe করে রাখুন নিয়মিত ফ্রিল্যন্সিং এর খুটিনাটি বিষয়ে ব্যসিক টু এডভান্স ভিডিও পেতে।
আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।


0 Comments