Facebook ad সম্পর্কে আমাদের মনে যে সকল প্রশ্নগুলি সাধারণত ঘুরতে থাকে!
যখন আমরা নিজের বা অন্য কারও মাধ্যমে Facebook এ কোনও বিজ্ঞাপন দিতে চাই, আমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন এসে ঘুরপাক খায়।
আজকের এই লিখাটি সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে -
প্রশ্ন - Facebook ad manager বা ad center এর ক্ষেত্রে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ?
উত্তর -> এড ম্যানেজার
প্রশ্ন - কোন ধরনের পোষ্টে রিচ বেশি হয় single image post না কি carousel image post?
উত্তর -> Single ইমেজ পোষ্টে
প্রশ্ন - কোন টাইপের এড এ রিচ বেশি পাওয়া যায়?
উত্তর -> Carousel Ad এ
প্রশ্ন - বাংলাদেশে কোন সময়ে Ad থেকে বেশি সাড়া পাওয়া যায়?
উত্তর -> এটি অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে তবে প্রতিক্রিয়া উল্লেখযোগ্য ভাবে উচ্চতর রাত 10 টা থেকে 2 টা পর্যন্ত।
প্রশ্ন - কত দিনের জন্য ন্যূনতম কত বাজেট রাখলে ফলাফল আশানুরুপ পাওয়া যায়?
উত্তর -> বাজেট যত বেশি হবে তত ভাল, তবে আমার মতে ১২ ডলার ৪ দিনের জন্য রাখা ভালো হবে।
প্রশ্ন - কোন ক্যাম্পেইন অবজেক্টিভ নির্বাচন করলে ওয়েবসাইটের জন্য সবচেয়ে ভালো হয়?
উত্তর -> Conversion Campaign অবজেক্টিভ
প্রশ্ন - Ad এর Response কোন বিষয় গুলোর উপর অধিক নির্ভর করে?
উত্তর -> Ad content, Ad type, Campaign Objective, page Quality etc.
প্রশ্ন - ডলার, টাকা বা অন্যান্য কারেন্সি এর মধ্যে কোনটি সিলেক্ট করে এড দিলে সব থেকে ভালো ভালো হয় অথবা কারেন্সি সেভ হয়?
উত্তর -> যেকোন কারেন্সি প্রদান করা হোক না কেন, কারেন্সির মান প্রায় সব কারেন্সিতেই সমান থাকে, তাই কারেন্সি কোন fact না। যে কোন কারেন্সিতেই এড রান করা যেতে পারে, খরচ একই থাকবে।
প্রশ্ন - অর্গানিক রিচ বাড়াতে কোন পদক্ষেপটি নেয়া গুরুত্বপূর্ণ?
উত্তর -> নিয়মিত ইন্টারেস্টিং ও ইফেক্টিভ কন্টেন্ট পাবলিশড করা এবং এংগেজমেন্ট বাড়ানোতে গুরুত্ব দেয়া।
প্রশ্ন - এড রান করার জন্য কোন কাজটি করা ঠিক নয়?
উত্তর -> ভালো রেজাল্ট, সেল বা এংগেজমেন্ট দেখে বার বার একই অডিয়েন্সকে টার্গেট করে এড রান করা উচিট নয়।
প্রশ্ন - নতুন পোষ্ট এড এর জন্য ভালো ফলাফল আনে না কি পুরাতন পোষ্ট?
উত্তর -> এক্ষেত্রে পুরাতন পোষ্ট ভালো ফল আনতে পারে যেটিতে ইতিমধ্যে কিছু এংগেজমেন্ট আছে।
আমরা আশা করি সম্পূর্ণ পোষ্টটি পড়ে উপকৃত হবেন।
ধন্যবাদ
পোষ্টে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের সাথে সোসিয়েল মিডিয়াটে কানেক্ট হউন। এই রকম আরো পোষ্ট পেতে ব্লগে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতি পোষ্টে আপনি একটি মেইল পান।


0 Comments