Recent Update

6/recent/ticker-posts

ডাটা এন্ট্রি কাজের সম্পূর্ন গাইড লাইন

 ডাটা এন্ট্রি কাজের সম্পূর্ন গাইড লাইন।



🔘ডাটা এন্টি কাজ কিভাবে শিখবো? 

▶কাজ শেখার জন্য আপনি আগ্রহী বলেই ডাটা এন্ট্রি বিষয়ক পোষ্ট সার্চ করেছেন অথবা মনে মনে একটি গাইডলাইন খুজছেন।

কাজ শেখার জন্য YouTube এর চেয়ে বড় জায়গা আর নেই। আপনাকে যে কোন একটি ভালো চ্যনেল এর খোজ নিয়ে সেটার Playlist স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। 

👱আমি স্পেশিয়ালি rh tech ইউটিউব চ্যনেলের কথা বলছি, চ্যনেলের মালিক হচ্ছেন রাসেল ভাই। আপনি কাজ শেখা থেকে ইনকাম গ্যরান্টি নিজেই পাবেন। কারো গ্যরান্টির প্রয়োজন হবে না। 


🔘কোথায় ব্যসিক ধারনা পাবো? 

▶ডাটা এন্টি ব্যসিক আর এডভান্স এর পার্থক্য এতটুকুই, ব্যসিক কম্পিউটার আর ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলে বাকি কাজের প্রসেসটাকেই এডভান্স বলা হয়, বর্তমান যুগে অধিকাংশই আমরা ব্যসিক জানি তবে তার প্রয়োগ জানি না। তাই কাজের প্রয়োগ জেনে সঠিক ভাবে কাজ শুরু করলে ফলাফল আশানুরুপ পাবেন।


🔘কিভাবে এবং কোন টপিক থেকে শুরু করবো?

▶ডাটা এন্ট্রি কাজ শুরু করতে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভালো ভাবে জানতে হবে। গুগল স্প্রেডশীট এবং ওয়ার্ড শীট এর ব্যবহার আরো সহজ তবে তা ব্যবহারের চর্চা থাকতে হবে।


🔘কোর্স করবো না কি ইউটিউব টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবো?

▶আপনি সর্বপ্রথম ইউটিউব দেখে কাজ শিখুন, মার্কেট প্লেসে সহযোগিতা পেতে আপনাকে কোর্স এ এডমিশন নিয়ে কারো সাহায্য নিতে হবে। তবে আপনার কাজ বোঝার ক্ষমতা ভালো হলে, নিজেই পারবেন।


🔘কাজ শিখতে কতদিন সময় লাগে?

▶প্রতিটা কাজই শেখার সময় নির্ভর করে আপনার উপর, আপনি যত বেশি সময় দিতে পারবেন এবং যত দ্রুত কাজ আয়ত্ব করতে পারবেন ততই দ্রুত কাজ শিখে করতে পারবেন।


🔘কাজ কোথায় পাওয়া যায়?

▶ইন্টারন্যশনাল মার্কেটপ্লেসে যেমন কাজ রয়েছে তেমন কাজের চাহিদাও দিন দিন বাড়ছে, যেমন: ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার ইত্যাদি। তাছাড়া আপনি লোকাল বায়ার এর কাজও করে ভালো ইনকাম করতে পারেন।


🔘ডাটা এন্ট্রি কাজ করে মাসে কতটাকা ইনকাম করা যায়?

▶সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ+ ইনকাম করতে পারা যায়। 


🔘ডাটা এন্ট্রি কাজ করতে কি কি প্রয়োজন।

▶আপনি ফোন দিয়ে ডাটা এন্ট্রির কাজ করতে চাইলে অনেক জটিলতায় পড়বেন, এই কাজের জন্য ল্যপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার আদর্শ ডিভাইস। 


🔘কম্পিউটার কনফিগারেশন কেমন হলে কাজ করা যাবে।

▶প্রসেসর ডুয়েল কোর, ৫০০ জিবি হার্ডডিক্স এবং ২ জিবি রেম হলেই মোটামুটি কাজ করা যাবে। তবে কোর আই ৩-৫ আর রেম ৪/৮ হলে বেষ্ট পারফেন্স পাবেন, কাজ করে সস্তি পাবেন।


আজ এই পর্যন্তই, পোষ্টটি ভালো লাগলে কমেন্ট করে জানান। নিয়মিত পোষ্টের আপডেট পেতে ইমেইল সাবস্কাইব করুন।

আমাদের সোসিয়েল পেইজ এবং গ্রুপে ভিজিট করে কানেক্ট থাকুন। যে কোন মতামত প্রকাশ করতে  Contact Us পেইজ থেকে আমাদেরকে ইমেল করুন অথবা মেসেন্জার আইকন থেকে সরাসরি ফেসবুক পেইজে মেসেজ করতে পারেন।

সাথেই থাকুন।

ধন্যবাদ। 





Post a Comment

0 Comments