Recent Update

6/recent/ticker-posts

ফ্রিল্যান্সিং ইনকাম এর ক্ষেত্রে কখনো একটি স্কিল এর উপর নির্ভর করে থাকা উচিত নয়

ফ্রিল্যান্সিং কাজে ইনকাম এর গতিধারা বজায় রাখতে কখনো একটা সোর্স, কাজ বা স্কিল এর উপর ডিপেন্ড করে থাকা উচিত নয়।


ফ্রিল্যান্সিং কাজের অনেক চড়াই-উতরাই থাকে। বর্তমানে ফ্রীল্যান্স মার্কেটপ্লেস গুলোতে অনেক প্রতিযোগিতার হয়েছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনি যেকোন সার্ভিসিং প্রদান করে থাকুন না কেন, আপনার সে সার্ভিস প্রাদানের জন্য কাজটিতে যথেষ্ট দক্ষ হতে হবে।

কিন্তু একক দক্ষতা অথবা একটি ক্যাটাগরির কাজ করে আপনি বেশি দূর যেতে পারবেন না।কম্পিটিটিভ এই ভার্চুয়াল মার্কেটপ্লেসে অথবা প্লাটফর্মে আপনাকে সব সময় নিজেকে আপডেট রাখতে হবে। নয়তো আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন।

ধরুন আপনি ফেসবুক মার্কেটিং করছেন অথবা কোন একটি জায়গায় আপনি ফেসবুক মার্কেটের হিসেবে নিযুক্ত আছেন। আপনাকে আপনার এই দক্ষতার উপর সবসময় আপডেট থাকতে হবে। এখন কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং এ আপনি একা নন আপনার চারপাশে আরো অনেক ফেসবুক মার্কেটের হয়েছে তাদের সাথে সব সময় আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে। সে তুলনায় আপনার কাজের দক্ষতা অনুযায়ী নতুন নতুন বায়ার তৈরি হতে আপনাকে বেশ প্রতিযোগিতায় পড়তে হয়। এখন আপনি যদি ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি ইনস্টাগ্রাম মার্কেটিং জেনে থাকেন তাহলে আপনি অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকলেন। তবে আপনার কাজের পরিধি যদি বলা হয় আপনার কাজটি হচ্ছে সোসিয়াল মিডিয়া ক্যাটাগরি অন্তর্গত। সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে ফেসবুক নয় টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন ইত্যাদি রয়েছে। প্রায় সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের উপর জ্ঞান থাকলে আপনি সেক্টরে খুব ভালো ভাবেই আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। এক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং এর অন্য কোন ক্যাটাগরি পছন্দ করে আপনার দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা চালাতে পারেন। যেমনঃ এস ই ও, , গুগোল মার্কেটিং, ইমেইল মার্কেটিং ইত্যাদি ভালো ক্যাটাগরি রয়েছে। যে কাগজগুলোর দক্ষতা অর্জন করলে আপনার ধারাবাহিকভাবে কাজের অভাব হবেনা। ডিজিটাল মার্কেটিং এর পরিধির বাইরে আপনি দ্বিতীয় দক্ষতা হিসেবে গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভলপমেন্ট শিখতে পারেন।

আপনাকে যথেষ্ট সময় এবং শ্রম দিতে হবে এই কাজগুলো আপনার কাজ পাওয়ার ধারাবাহিকতা এবং ইনকাম হওয়ার ধারাবাহিকতা বজায় রাখবে।

আপনি যদি শুধুমাত্র একটি দক্ষতা নির্ভর করে বসে থাকেন তাহলে কখনই এগিয়ে যেতে পারবেন না।তাছাড়া প্রতিটা কাজের সিজনাল ব্যাপার থাকে সারা বছর জুড়ে সব সময় থাকে না। তাই এমন কাজ পছন্দ করুন এই কাজটি সারা বছরই কমবেশি চলতে থাকে অথবা পাওয়া যায়।

বর্তমান বিশ্বে সবকিছুই আপডেট হচ্ছে যে কাজগুলো আমরা মেনুয়াল করতাম সে কাজগুলোতে রোবটিক সিস্টেম অথবা এ'আই সিস্টেমে চলে এসেছে। তাই আমাদেরকে এই আই সিস্টেমে করা যায় না অথবা এই সিস্টেম তৈরি হবে না অথবা সম্ভাবনা নেই তেমন কাজ গুলো শিখতে হবে। এই আই সিস্টেম বলতে এমন কোন সফটওয়্যার কে বুঝায় যেটির মাধ্যমে অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে কোন কাজ সম্পন্ন করা যায়।

যেমন ব্যাংকের এটিএম বুথ মেশিন। যেটির মাধ্যমে আমরা খুব সহজেই মুহূর্তেই টাকা উত্তোলন করতে পারি। একবার ভাবুনতো যদি এই পদ্ধতি বা মেশিনটি না থাকতো তাহলে আমাদের সরাসরি ব্যাংকে গিয়ে কোন একটি এক্সিকিউটিভ এর হাত থেকে সরাসরি টাকাটা গ্রহণ করতে হতো।

আরো কিছু কথা বলতে চাই-

দক্ষতার কথা চিন্তা করে কখনোই কঠিন কাজ শিখতে যাবেন না। কারণ যে কাজটি আপনার কাছে কঠিন মনে হয় সেই কাজে সফলতা পেতে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে এক্ষেত্রে সময় দেওয়ার পরেও আপনি যদি সে কাজটি 100% সঠিকভাবে আয়ত্ত করতে না পারেন তবে পুরো সময়টা আপনার বৃথা গেল।

তাই প্রতিটা কাজ শিখার জন্য আপনাকে এই কথাটি মাথায় রাখতে হবে আপনি সে কাজটি শেখার জন্য আপনার মেধা শ্রম অর্থ বিনিয়োগ করছে। আর প্রতি বিনিয়োগকারী লাভের আশা করে, যেমনটা আপনি কোন ব্যবসায় থেকে আশা করেন।

আজকে এই পর্যন্তই আশা করছি কথা গুলো বুঝতে পেরেছেন। পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ফ্রীল্যান্সিং নিয়ে কোন প্রশ্ন থেকে থাকলে আমাদের ফেইসবুক পেইজ এর মাধ্যমে জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের পরিপূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করবো।

ধন্যবাদ। 

Post a Comment

0 Comments