Recent Update

6/recent/ticker-posts

কেনো ফেইসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ প্রদান করে?

ফেইসবুক এবং ইউটিউব কেন ক্রিয়েটরদের টাকা দেয়?


বর্তমানে ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষ কন্টাক্ট লিডারদের যথেষ্ট পরিমান সম্মানী দিয়ে আসছে। গুগল এডসেন্সের মাধ্যমে ইউটিউব ভিডিও গুলো মধ্যে বিজ্ঞাপন দেখানোর জন্য ইউটিউব অর্থ প্রদান করে থাকে একইভাবে ফেসবুক ভিডিও গুলোর মধ্যে বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুকে অর্থ প্রদান করে থাকে। এই সুবিধাটি কাজে লাগিয়ে ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটররা বিপুল পরিমাণ অর্থ ইনকাম করার সুযোগ পাচ্ছে। এই কাজ গুলো ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ বিশেষ। 




এই সোশ্যাল মিডিয়ার যুগে বর্তমানে বিনোদনের সবচেয়ে পছন্দনীয় মাধ্যম হিসেবে ইউজাররা ফেসবুক এবং ইউটিউব কে বেছে নিয়েছে। এক সময় মানুষ বিনোদনের জন্য খেলাধুলা করতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো।কিন্তু সময়ের বিবর্তনে এই বিনোদনের প্রেক্ষাপট গুলো বিভিন্ন উপায় বা মাধ্যমে রূপ নিয়েছে। এখন হাতে হাতে মুঠোফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাওয়াতে প্রযুক্তির ব্যবহার অনেক উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছে যার সুফল আমরা এখন ভোগ করছি।




এই সুযোগকে কাজে লাগিয়ে ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষ তাদের ইউজারের সুবিধা আরো বাড়িয়ে দিয়েছে। ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মগুলোতে প্রচুর পরিমাণে ভিউ থাকার কারণে কনটেন্ট ক্রিয়েটর তাদের মেধাকে কাজে লাগিয়ে নিজে একটি চ্যানেল তৈরি করে সেখান থেকে ইনকাম করার সুযোগ পায়। নিজ উদ্যোগে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং সেখানে কাজ করে ইনকাম করা অনেকটাই কঠিন সাধ্য। তাই ফেসবুক এবং ইউটিউবে কল্যাণে আমরা পেয়েছি সোনার হরিণ।


আরেকদিকে তারা সাধারন ইউজারদের উৎসাহিত করছেন যেন ইউটিউব এবং ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর বৃদ্ধি পায়। এতে করে ইউটিউবে ভিডিও সংখ্যা বৃদ্ধি পাবে আর ভিডিও সংখ্যা বৃদ্ধি পেলে অধিক মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছাবে এবং সেই বিজ্ঞাপন থেকে যে অর্থ ইনকাম হবে তার এক অংশ ইউটিউব অথবা ফেসবুক কর্তৃপক্ষ নিবে এবং অবশিষ্ট ভাগ কনটেন্ট টিউটরদের কে দেওয়া হবে।



ইউটিউব এবং ফেসবুক দু'জায়গাতেই বর্তমানে মনিটাইজেশন পাবো সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার তবে ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি তেমন কোনো কঠিন কাজ নয়। কারণ ভালো কোনো কনটেন্ট ক্রিয়েট করলে সেখানে অল্প সময়ে অনেক ভিজিটর অথবা ভিউয়ার এবং ফলোয়ার পাওয়া যায়।
আমরা যারা সাধারণ ইউজার আছে তারা যখন একটি ভিডিও দেখি তখন এই ভিডিওতে আমাদেরকে অ্যাড দেখানো হয় এড দেখার মাধ্যমে যিনি ভিডিওটি তৈরি করেছেন তিনি ফেসবুক বা ইউটিউব থেকে টাকা পাচ্ছেন। 
আপনিও তাইলে কনটেন্ট তৈরি করে ফেসবুক এবং ইউটিউব এর মাধ্যমে ইনকাম করতে পারেন।



ডিজিটাল মার্কেটিং এর যুগে সব প্রতিষ্ঠানই চায় তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপনগুলো সঠিক জনসাধারণের কাছে পৌঁছে যাক। আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষের অধিক আনাগোনা থাকার কারণে ব্যবসায়ীরা সোসিয়াল মিডিয়া ব্যবহার করছে তাদের বিজ্ঞাপন চালানোর জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে সব শ্রেণীর লোক যথেষ্ট একটিভ থাকে এবং আমরা এই ডিজিটাল যুগে অনেকাংশেই অনলাইন বা ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছি।

আশা করি আজকের টপিকটি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।

Post a Comment

0 Comments