Recent Update

6/recent/ticker-posts

লিড জেনারেশন কি? কিভাবে করে? লিড জেনারেশন করে ইনকাম বিস্তারিত জানুন

আমরা যারা ডাটা এন্ট্রি নিয়ে ফ্রিল্যান্সিং করি তারা লিড জেনারেশন শব্দটির সাথে সুপরিচিত।

তবে প্রথম যার শব্দটি শোনে তাদের মাথায় আসে অনেক প্রশ্ন। তার মধ্যে যে প্রশ্ন গুলো সর্বপ্রথম আসে আমি নিজেই সে প্রশ্ন গুলো করবো এবং আমি নিজেই উত্তর দিবো, আমার সাথে লিড জেনারেশন সম্পর্কে জানতে পড়তে থাকুন অল্প সময় হাতে নিয়ে।


সর্বপ্রথম আমরা জানবো লিড কি?

লিড মানে হচ্ছে কোন এক ধরনের স্পেসিফিক ডাটা। যেমন কোন এক ব্যক্তি বা প্রতিষ্টানের নাম, ইমেইল, ফোন নাম্বার ইত্যাদি যে কোন ধরনের ইনফরমেশনই একেকটা লিড।

লিড জনারেশন কি?

এই যে আপনি যে লিড গুলোকে সংগ্রহ করছেন সেটাই হচ্ছে লিড জেনারেশন। মানে আপনি একটি লিড খুজে বের করছেন মানে সেগুলো জেনারেট করছেন।

লিড জেনারেশন ২ ভাবে হয়ে থাকে- 

১/ মেনুয়াল লিড জেনারেশন 

২/ অটোমেটিক লিড জেনারেশন 

মেনুয়াল লিড জেনারেশন: আপনি যদি নিজের জন্য লিড জেনারেশন মেনুয়ালি করতে চান তাহলে ৫০%-৭০% কাজ বিনামুল্যে করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে পেইড টূলস বা কোন লিড জেনারেশন ওয়েবসাইট ডিরেক্টরীর সাহায্য নিতে হবে। 

যেমনঃ Yellow Pages, Snove.io, LinkedIn sales Navigator ইত্যাদি।

অটোমেটিক লিড জেনারেশন: এখন আসি অটোমেটিক পদ্ধতিতে, এই উপায়ে আপনাকে সোসিয়েল মিডিয়াতে এডস চালিয়ে লিড সংগ্রহ করতে হবে। যেমন ধরুন আপনি একটি শিক্ষা প্রতিষ্টান ওপেন করেছেন, এখন আপনার প্রতিষ্টানে এডমিশন নেয়ার জন্য আপনার শিক্ষার্থীদের কাছে মার্কেটিং করতে হবে। তাই আপনি শিক্ষার্থীদের লিড খুজছেন। এক্ষেত্রে আপনি একটি ফ্রি সেমিনারের আয়োজন করে ফেসবুকে একটি বিজ্ঞাপন চালালেন (ফেসবুকের কাছে সকল ক্যাটাগরীর লিড মজুদ আছে আপনার শুধু টার্গেট করেসিলেক্ট করে দিতে হবে আপনি কোন ক্যাটাগরীর লিড চান?) এখন বিজ্ঞাপন চালানোর সময় আপনি সেখানে ফ্রি সাইন আপ এর একটি পদ্ধতি যুক্ত করে দিলেন, যেমন: যারা সেমিনারে অংশগ্রহন করতে ইচ্ছুক তাদেরকে প্রতিষ্টানের ওয়েবসাইটে এসে নাম, ইমেইল, ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে, এতে করে আপনি সহজেই ওই সকল মানুষদের লিড পেয়ে গেলেন। ফেসবুকে অবশ্যাই আপনাকে টাকা খরচ করে এডস চালাতে হবে, তাই এটাই হচ্ছে অটোমেটিক লিড জেনারেশন কারন আপনি টাকা খরচ করছেন আর ফেসবুক তার মজুদকৃত লিড থেকে আপনাকে লিড জেনারেশন করে দিচ্ছে অটোমেটিক।

এই আলোচনা থেকে বুঝেই গেছেন লিড জেনারেশন কি, কেনো আপনি বা কোন কোম্পানি লিড জেনারেশন করে থাকে।

আপনি লিড জেনারেশন করে কিভাবে ইঙ্কাম করতে পারেন?  

বর্তমানে যেমন দিন দিন কোম্পানি বা প্রতিষ্টানের সংখ্যা বাড়ছে তেমনি, ওই কোম্পানি বা প্রতিষ্টানের নিজেদের মার্কেটিং এর জন্য লিড জেনারেশন প্রয়োজন হচ্ছে। আপনি যদি ফ্রিল্যান্সিং এর কথা ভেবে থাকেন তাহলে Fiverr.com এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন লিড জেনারেশন দেখবেন কত লোক এই কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করছে। এমনি ভাবে আরো জনপ্রিয় যে মার্কেটপ্লেস গুলো আছে যেখানে অনেকেই লিড জেনারেশন সার্ভিস দিয়ে ইনকাম করছে।

লিড জেনারেশন এর কাজ গুলো করতে হলে আপনাকে যা যা জানতে হবে-

  • একটি ভালো কনফিগারেশনের কম্পিউটার থাকতে হবে। 
  • ভালো ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে।
  • ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। 
  • কম্পিউটার পরিচালনা করা জানতে হবে।
  • মাইক্রোসফট অফিস এর ব্যাবহার জানতে হবে।
  • টাইপিং স্পীড যত ভালো হবে তত আপনার নিজের জন্য ভালো। 
  • কোন কিছু সার্চ করে খুজে বের করার উপায় গুলো শিখে নিতে হবে।
  • বিভিন্ন লিড জেনারেশন টুলস সম্পর্কে জানতে হবে এবং সেগুলোর ব্যবহার প্রক্রিয়া জানতে হবে।
  • সোসিয়েল মিডিয়া পরিচালনা এবং সেগুলোর খুটিনাটি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
  • ইংরেজি দক্ষতা আপনাকে সব সময় এগিয়ে রাখবে একধাপ
মোটামুটি এই দক্ষতা গুলো আপনার থেকে থাকেলে এবার শুরু করুন মার্কেটপ্লেসে কিভাবে একাউন্ট করতে হয় এবং কাজ করতে হয়। কোথাও কোর্স করতে যাবার প্রয়োজন নেই। 
কাজ শিখে ইনকাম করার জন্য ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন কাজ শেখার জন্য ফ্রি তে প্রিমিয়াম কোয়ালিটির কাজ শিখতে একটি চ্যানেলই যথেষ্ট সেট হচ্ছে Rh Tech (এই চ্যানালে যিনি ভিডিও যিনি করেন তার নাম হচ্ছে Rh Rasel )। এখান থেকে আপনি ফ্রি সাপোর্টও পেয়ে যাবেন সরাসরি ওনার থেকে, সাথে আছে ওনার ফেসবুক গ্রুপ এবং অফিসিয়াল পেইজ, এগুলোতে জয়েন হতে ওনার যে কোন একটি ভিডিওর ডেস্ক্রিপশন চেক করুন।

মার্কেটপ্লেসে সম্পর্কে এই চ্যানেল থেকেই জানতে পারেন। তবে ভালো বোঝার সুবিধার্থে আপনি অন্যন্য ভিডিও গুলো দেখে নিবেন। 
ধৈর্য আর চেষ্টা নিয়ে কাজ করতে থাকুন। অন্য কোন পোষ্টে কথা হবে।
আমার চ্যানেল Freelancing Solution's সাবস্ক্রাইব করতে পারেন। কারন আমি চ্যানেলে ফ্রিল্যান্সিং এর সমস্যার সমাধান গুলো নিয়ে ভিডিও করে প্রকাশ করে থাকি।

ভালো থাকবেন। সুস্থ থাকবেন। 
ধন্যবাদ

 


Post a Comment

0 Comments