Recent Update

6/recent/ticker-posts

ইমেইল মার্কেটিং কি? ফ্রিল্যান্সিং সেক্টরে ইমেইল মার্কেটিং এর চাহিদা কেমন?

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় কিছু মাধ্যমের মধ্যে ইমেইল মার্কেটিং। 

ইমেইল মার্কেটিং শব্দটি ২ শব্দের হলেও এর আয়তন, গুরুত্ব ও সুবিধা অনেক।

এই পোষ্টে আমি তুলে ধরবো 

  • ইমেইল মার্কেটিং কি?
  • কেনো ইমেইল মার্কেটিং করা হয়?
  • ব্যক্তিগত অথবা ব্যবসায়ীক প্রসারের জন্য কেনো ইমেল মার্কেটিং করা উচিত?
  • ইমেইল মার্কেটিং এ চাহিদা?
  • ইমেইল মাকেটিং টুলস গুলো কি কি?
  • ফ্রিল্যান্সিং এ ইমেইল মার্কেটিং এর ভুমিকা কেমন?
  • ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে ইমেইল মার্কেটিং সার্ভিস দিতে কেনো এই বিষয়টি পছন্দ করবেন?

ইমেইল মার্কেটিং কি?

ইমেইল মার্কেটিং হচ্ছে ইমেইলের মাধ্যমে কোন পণ্য বা সেবার প্রচারকে বোঝায়। এক্ষেত্রে গ্রাহক একটি ইমেইল প্রাপ্তির মাধ্যমে পণ্যের বা সেবার আপডেট জানতে পারে অথবা যে কোন পরিচিত অথবা নতুন পণ্য সম্পর্কে সহজেই জানতে পারে।

বাংলাদেশে ইমেইল পড়ার প্রবণতা তুলনামূলক কম। কর্পোরেট লেভেল বা প্রয়োজন ছাড়া বেশিরভাগই আমরা ইমেইল চেক করি না। তবে আমেরিকা, ইউকে, ইউরোপ দেশের মানুষ গুলো প্রতিদিন বেশ কয়েকবার ইমেইল চেক করে এবং ইমেইল এর প্রতি তাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেহেতু ইমেইল চেক করার রেশিও তুলনামূলক বেশি তাই ওই স্থান বা দেশে ইমেইল মার্কেটিং এর জন্য বেশ উপযোগী।

কেনো ইমেইল মার্কেটিং করা হয়?

একটি এড ক্যম্পেইন চালানোর চেয়ে ইমেইল মার্কেটিং অধিক কার্যকর, কেনো? 

ধরুন আপনি ফেসবুক টাইমলাইনে আছেন আপনার চোখের সামনে কোন পণ্য বা কোম্পানির একটি এড বা বিজ্ঞাপন আসলো, এখন আপনি আনমনেই স্ক্রলিং করতে করতে সেটি এড়িয়ে গেলেন। কিনতু একটি ইমেইল ওপেন করে পড়ার সময় চোখ এড়িয়ে যাবে এমন ঘটনা ঘটার কোন সুযোগ নেই, কারন আপনি আপনার ইমেইল বক্সে স্থির আছেন এবং সেটি আগ্রহ নিয়ে পড়ার জন্য ইমেইলটি ওপেন করেছেন। অন্যান্য প্রচারনা বা বিজ্ঞাপন চালানোর চেয়ে ইমেইল মার্কেটিং অনলাইন ব্যবসায়ীদের কাছে অধিক জনপ্রিয়। তাই অরগানিক অডিয়েন্স এর কাছে অধিক সম্ভাব্য এনগেজমেন্ট অথবা সেল পেতে ইমেইল মার্কেটিং এর তুলনা অতুলনীয়।

ব্যক্তিগত অথবা ব্যবসায়ীক প্রসারের জন্য কেনো ইমেল মার্কেটিং করা উচিত?

ব্যক্তিগতভাবে কেনো ইমেল মার্কেটিং করা হয়?
ধরুন আপনি একজন কনটেন্ট রাইটার আপনার একটি ব্লগ সাইট রয়েছে ব্লগ সাইটে ভিজিটর আনার জন্য আপনি ইমেইল মার্কেটিং করতে পারেন। আপনি আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটটিতে কি ধরনের পোস্ট অথবা কনটেন্ট পাবলিশ করে থাকেন সেটি জানিয়ে আপনি আপনার অডিয়েন্স টার্গেট করে ইমেইল পাঠাতে পারেন। এক্ষেত্রে আপনার রিয়েল ভিজিটর এবং পার্মানেন্ট ভিজিটর তৈরি হবে।

ব্যবসায়িক প্রসারের জন্য কেন ইমেইল মার্কেটিং করা হয়?
ধরুন আপনার একটি কমার্স সাইট রয়েছে সেখানে বিভিন্ন ধরনের পণ্য অথবা সেবা রয়েছে। তো আপনি অবশ্যই সেই সব পণ্যের বিক্রয় পেতে মার্কেটিং করে থাকবেন। তো মার্কেটিং এর বিভিন্ন উপায় রয়েছে সে সকল উপায় গুলোর মধ্যে ইমেইল মার্কেটিং হচ্ছে ইফেক্টিভ একটা ওয়ে যেখানে আপনার সময় এবং খরচ দুটি সেভ হবে। সোশ্যাল মিডিয়াতে এডভার্টাইজিং করে সময় এবং অর্থনীতি ব্যয় করতে হয় সেই ক্ষেত্রে রিয়েল ভিজিটর বা গ্রাহক পাওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে ঢেকে দেয়। যারা আপনার এডটি দেখছে তারা হয়তো আপনার পণ্য কিনতে বা সেবা গ্রহণ করতে আগ্রহী হতেও পারে নাও হতে পারে। কিন্তু ইমেইল মার্কেটিং করার ক্ষেত্রে একজন গ্রাহক যখন তার ইমেইলে আপনার প্রেরিত ইমেইলটি পাবে সে তখন সেটি আগ্রহ সহকারে পড়ে দেখবে এবং একটি এড দেখাচ্ছে একটি ইমেইল দেখা অধিক কার্যকরী উপায়।
এছাড়া ধরুন আপনি আপনার ব্যবসায় নতুন একটি পণ্য লঞ্চ করেছেন এই পণ্যটি সম্পর্কে গ্রাহকদের কে জানানোর জন্য আপনি ইমেইল মার্কেটিং করে বেশ ভাল ফলাফল পাবেন।
অথবা ধরুন আপনি কোন একটি সার্ভিস প্রদান করে থাকেন সাময়িকভাবে সার্ভিসটি বন্ধ আছে অথবা সার্ভিসটিতে আপনি কোন পরিবর্তন এনেছেন সেটি সম্পর্কে গ্রাহকদেরকে অবগত করার জন্য এবং মার্কেটিং এর ভূমিকা অপরিসীম। 

ইমেইল মার্কেটিং এ চাহিদা?

ইমেইল মার্কেটিং পেইড এবং ফ্রি দুভাবেই করা যায়। এক্ষেত্রে পেইড প্রমোশনের খরচ একটি বিজ্ঞাপন চালানোর খরচের চেয়ে অনেক সাশ্রয়ী। তো ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন চালানোর চেয়ে ইমেইল ক্যাম্পেইন চালানোর প্রবণতা ব্যবসায়িক গোষ্ঠীতে দিন দিন বেড়েই চলছে। এই সার্বিক দিক বিবেচনা করলে বোঝা যায় ইমেল মার্কেটিং এর চাহিদা এবং কার্যকারিতা অবশ্যই প্রাচরনা কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

ইমেল মার্কেটিং এর টুলস গুলো কি কি?

আমরা সচরাচর কিভাবে একজন আরেকজনকে ইমেইল করি ইমেইল মার্কেটিং কখনোই এভাবে অতিক্রম করে লোকের কাছে ই-মেইলে পাঠানো সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি টুলস অথবা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। বর্তমানে ইমেল মার্কেটিং এর জনপ্রিয় দুটি টুলস হচ্ছে MailChimp এবং Klaviyo। এছাড়াও ইমেল মার্কেটিং এর আরো টুলস রয়েছে। এই পোস্টগুলো ব্যবহার করে আপনি মুহূর্তেই হাজার হাজার মানুষের কাছে ইমেইল প্রেরণ করতে পারেন। এর আগে অবশ্যই আপনাকে ইমেইল লিস্ট তৈরি করতে হবে ইমেইল সংগ্রহ করার মাধ্যমে। আপনি বিভিন্ন উৎস থেকে ইমেইল গুলো সংগ্রহ করে একটি কাজের লিস্ট তৈরি করতে পারেন। এরপর আপনি আপনার সংগৃহীত ইমেইলগুলো কে মারকেটিং টুলস ইমপোর্ট করে ক্যাম্পেইন চালাতে পারেন। আপনারা গুগলে সার্চ করলে ইমেইল মার্কেটিংয়ের আরো অনেকদূর সম্পর্কে জানতে পারবেন। তবে MailChimp এবং Klaviyo এই দুটি প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সারা বিশ্বজুড়ে।

ফ্রীলান্সিং ইমেল মার্কেটিং এর ভূমিকা কেমন?

আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে ইমেইল মার্কেটার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ইমেল মার্কেটিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। আপনি ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার এই ৩ টি জনপ্রিয় প্লাটফর্মে ভিজিট করে সার্চ করে দেখেন সেখানে দেখতে পাবেন অনেকেই ইমেইল মার্কেটিং সার্ভিস প্রদান করছে এবং তাদের গুলোতে ফলো করলে দেখতে পারবেন সেখানে প্রচুর পরিমাণে অর্ডার সম্পন্ন করা হয়েছে। ইমেইল মার্কেটিং এর জন্য সর্বপ্রথম ইমেইল কালেক্ট করা প্রয়োজন পড়ে, এরপর সেই ইমেইল গুলোতে ইমেইল পাঠানোর জন্য একটি টেমপ্লেট প্রয়োজন হয়। যেখানে ইমেজ অথবা টেক্সট এর মাধ্যমে একটি সাজানো গোছানো তথ্য উপস্থাপন করা হয়। ইমেইল টেমপ্লেটটি তৈরি করার পর ইমেইল লিস্ট নির্বাচন করে সেই ইমেইল লিস্টে ইমেইল ক্যাম্পেইন চালানো হয়। এই কাজগুলো সঠিকভাবে করতে আপনাকে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে তবেই আপনি ইমেইল মার্কেটার হিসেবে ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে ইমেইল মার্কেটিং সার্ভিস দিতে কেন এই বিষয়টি পছন্দ করেছেন?

ইমেইল মার্কেটিংয়ের যেমন চাহিদা রয়েছে তেমনি একজন দক্ষ ইমেইল মার্কেটার এর চাহিদাও অনেক রয়েছে। অন্যান্য কাজের তুলনায় ইমেল মার্কেটিং কাজ করা অনেকটাই সহজ এবং যথেষ্ট প্রফেশনাল এবং এই কাজটি সবসময়ই পাওয়া যায়। কারণ ইমেইল মার্কেটিং একবার করার পরে এর কার্যকারিতা শেষ হয়ে যায় না বরং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায় গুলোর তথ্য এবং পণ্য প্রতিনিয়ত আপডেট করার প্রয়োজন পড়ে এবং ব্যবসায়ীরা তাদের পণ্যের বিক্রয় পেতে প্রতিনিয়ত বিজ্ঞাপন অথবা প্রচারণা চালাচ্ছে। আর প্রচারণা চালানোর জন্য ইমেইল মার্কেটিং অন্যতম একটি মাধ্যম। তাই নিঃসন্দেহে আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ইমেইল মার্কেটের হিসেবে কাজ করতে চান তাহলে এটি হবে আপনার জন্য সবচেয়ে ভালো একটি দিক। 

তো আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নতুন পোস্টের আপডেট পেতে ইমেইলের মাধ্যমে ব্লগ সাইটে সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ।





Post a Comment

0 Comments