Recent Update

6/recent/ticker-posts

বাংলাদেশে এই প্রথম আনলিমিটেড মেয়াদে ইন্টারনেট প্যাকেজে নিয়ে এলো টেলিটক

বাংলাদেশে এই প্রথম আনলিমিটেড মেয়াদে ইন্টারনেট প্যাকেজে নিয়ে এলো টেলিটক।

অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে টেলিটক মোবাইল সিম কোম্পানি ২ টি দারুন প্যাকেজের মাধ্যমে এই আনলিমিটেড ইন্টারনেট সেবাটি প্রদানের যাত্রা শুরু করেছে। 

এই বিষয়টি বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। টেলিটকের নতুন এই মেয়াদহীন প্যাকেজগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে গ্রাহকগণ ৬ জিবি এবং ২৬ জিবি ডেটা প্যাকেজর সুবিধাটি নিতে পারবেন। আপনার টেলিটক সিম একাউন্ট এর মেয়াদ যতদিন আছে আপনি ঠিক ততদিন এই ডাটা প্যাকেজ গুলো ব্যবহার করতে পারবেন। টেলিটক আনলিমিটেড ডাটা প্যাক এর মেয়াদ ২০৩৬ সাল পর্যন্ত দেখে থাকবেন আপনি। এখন 2022 সাল আনলিমিটেড প্যাকেজে আপনি  ২০৩৬ সাল পর্যন্ত মেয়াদ দেখতে পাবেন। এটা শুধুমাত্র সিস্টেম এর একটি অংশ তার মানে হচ্ছে এটি শুধুমাত্র একটি ইন্টারনেট সিস্টেম এর জন্য দেখানো হচ্ছে। টেলিটক বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে আনলিমিটেড প্যাকেজ উপহার দিচ্ছে সুতরাং আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ কিনলে সেটা দেখানো হবে ২০৩৬-৩৭ সাল পর্যন্ত, তাই এটি নিয়ে চিন্তার কোন কারণ নেই। মেয়াদহীন ইন্টারনেট প্যাক পাচ্ছেন এবং এটি চোখ বন্ধ করে নিতে পারেন। টেলিটকের মেয়াদহীন ডাটা প্যাকেজ গুলো বর্তমানে টেলিটক মোবাইল অ্যাপ থেকে কেনা যাচ্ছে। আপনার যদি টেলিটক মোবাইল এপ ইন্সটল করা না থাকে সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর থেকে এখনই টেলিটক মোবাইল অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন, এবং সেখানে আপনার টেলিটক নম্বরটি ধারা রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনি লগইন করার মাধ্যমে আপনার টেলিটক এর যাবতীয় ডাটা প্যাককেজ, অফার ও ব্যালেন্স সহ আপনার যাবতীয় সিম এর তথ্য দেখতে পারবেন। আমরা যারা শিক্ষার্থী আছি তাদের জন্য এই প্যাকেজটি দারুণ কার্যকর আশা করি ভবিষ্যতে আরো কিছু মেয়াদহীন ডাটা প্যাক নিয়ে আসবে টেলিটক এরকম একটি উদ্ভাবনী উদ্যোগ আমাদের দেশের জন্য কল্যানকর।


 

নিচের স্ক্রিনশটটি মাই টেলিটক অ্যাপস থেকে নেওয়া হয়েছে টেলিটক কলরেট তুলনামূলক অনেক সাশ্রয়ী সারা বাংলাদেশ টেলিটক তাদের গ্রাহকদের জন্য তুলনামূলক অনেক সুবিধা দিয়ে যাচ্ছে আমি নিজেও একজন টেলিটক ইউজার টেলিটকের নেটওয়ার্ক অনেক ভালো থাকে সারা দেশজুড়ে চাইলে আপনি এখন টেলিটকে চলে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন আনলিমিটেড ডাটা প্যাকেজ।


 

আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন এই পোষ্টি আপনার কেমন লাগলো। ভালো লাগলে পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। আবারো কথা হবে নতুন কোন পোষ্টে। ধন্যবাদ।


Post a Comment

0 Comments