পেওনিয়ার থেকে এখন বিকাশে টাকা আনুন সহজেই।
তবুও পেওনিয়ার থাকায় আমাদের অনেক সুবিধা হয়েছে মার্কেটপ্লেস থেকে টাকা গ্রহন করার। এক্ষেত্রে পেওনিয়ার থেকে সরাসরি ব্যাংকে টাকা আসতে সময় লাগে ১-৩ দিন।
আমাদের অনেক সময় ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তখন আমরা আমাদের পেওনিয়ারে টাকা থাকা সত্তেও টাকা উত্তলোন করতে পারি না। পেওনিয়ারে সর্বনিম্ন উত্তলোনের পরিমান ছিলো ৫০ ডলার, যা সরাসরি ব্যাংকে নেয়া যেতো। তবে সেই সব ভোগান্তির পরিসমাপ্তি ঘটিয়ে বিকাশ নিয়ে এলো দারুন এক ফিচার। যা হচ্ছে বিকাশ রেমিটেন্স।
এই ফিচারটি ব্যাবহার করে আমরা পেওনিয়ার থেকে সর্বনিম্ন ১০ ডলার থেকে শুরু করে যে কোন পরিমান অংকের টাকা নিয়ে আসতে পারবো মুহূর্তেই। বিকাশ এই ক্ষেত্রে সুপার ফাস্ট টেকনোলজির ব্যবহার করেছে। তাই যখন যেখানে আমাদের টাকার প্রয়োজন আমরা পেওনিয়ার থেকে সরাসরি উত্তলোন করতে পারবো।
চলুন জেনে নেয়া যাক পেওনিয়ার থেকে বিকাশে পেমেন্ট নিয়ে আসার পদ্ধতি -
প্রথমেই চলে যেতে হবে বিকাশ এপ এ সেখানে **আরো** নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করলে একটু নিচেই পেয়ে যাবেন **রেমিটেন্স** অপশনটি, এবার সেটিতে ক্লিক করুন-
এর পর এখানে আপনার যদি পেওনিয়ার একাউন্ট থেকে থাকে তবে নিচের "Link My Payonner Account" অপশনটি ক্লিক করে সরাসরি পেওনিয়ার একাউন্টে Log in করুন। আর যদি পাওনিয়ার একাউন্ট না থেকে থাকে তাহলে Creat Payoneer Account With Bkash এ ক্লিক করে পেওনিয়ার একাউন্ট তৈরী করুন- YouTube এ অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন কিভাবে একটি পেওনিয়ার একাউন্ট তৈরী করতে পারেন, এক্ষেত্রে ভিডিওর নিচে থাকা পেওনিয়ার রেফারেল লিঙ্কে ক্লিক না করে সরাসরি payonner.com থেকে একাউন্ট করুন।
Note: পেওনিয়ারে লগ ইন করার জন্য কিছু সময় বিকাশ আপনার থেকে ভেরিফিকেশন চাইতে পারে। আপনার বিকাশ তথ্য যার নামে দেয়া আছে বা যার এনআইডি কার্ড এর তথ্য অনুযায়ী আছে তার তথ্য দিতে হতে পারে। কোন ধরনের সমস্যা বা জটিলতা দেখা দিলে সরাসরি বিকাশ কাস্টমার মেসেজ সার্ভিস পেতে মেসেজ বাটনে ক্লিক করার সাথে সাথে একজন প্রতিনিধি আপনার সাথে মেসেজে কথা বলবেন। আপনার সমস্যাটি আপনি সেখানে জানালে সাথে সাথেই সমাধান হয়ে যাবে। সচারাচর সমস্যা হয় না তবে আমি পরেছিলাম এই সমস্যায়।
একনজরে বিকাশ এপ থেকে পেওনিয়ার একাউন্টে লগইন করার পদ্ধতি নিচের ছবি থেকে দেখে নিতে পারেন-
পেওনিয়ার টু বিকাশ ট্রানজেকশন চার্জ কত?
পেওনিয়ার টু বিকাশ ট্রানজেকশন ফি হচ্ছে মুল টাকার ২%, মানে হচ্ছে আপনি যদি ১০০ টাকা উত্তলোন করেন তাহলে প্রতি ১০০ টাকায় ২ টা আপনাকে চার্জ দিতে হবে।
বর্তমানে পেওনিয়ার থেকে বিকাশে টাকা ক্যাশ ইন করলে বিকাশের পক্ষ থেকে আপনাকে ২% দেয়া হবে। এতে করে এখন আপনার মুল টাকার কোন পরিবর্তন বা কম বেশি হচ্ছে না। পরবর্তিতে বিকাশ অথবা পেওনিয়ার চাইলে ট্রানজেকশন চার্জ এর পরিমান পরিবর্তন হতে পারে।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা পাওয়ার একটি ছবি দেখে নিন, যখন আপনার লেনদেন সফল ভাবে হবে-
শর্তঃ
আপনি যখন পেওনিয়ার থেকে বিকাশে টাকা উত্তলোন করতে যাবেন তখন একটি বিষয় অবশ্যাই আপনাকে মানতে হবে, সেটি হচ্ছে আপনি যার NID কার্ড দিয়ে বিকাশ একাউন্ট করেছেন তার নামের সাথে অবশ্যাই পেওনিয়ার ব্যাংক একাউন্টে দেয়ার তথ্যের মিল থাকতে হবে। মানে পেওনিয়ার এবং বিকাশ একই ব্যাক্তির তথ্য দিয়ে রেজিষ্টার করতে হবে।
আপনি যদি ভিন্ন তথ্য ব্যবহার করেন যে কোন ধরনের জটিলতায় পড়ে যেতে পারেন। আপনার পেওনিয়ার একাউন্ট সাস্পেন্ড সহ একাউন্টে থাকা ডলার গুলো ফ্রিজ হয়ে যেতে পারে। তাই সঠিক ভাবে তথ্য দিয়ে নিশ্চিন্তে লেনদেন করুন।
এরপর এখন শুধু মুহুর্তেই টাকা আনুন পেওনিয়ার থেকে আপনার বিকাশে। সর্বোচ্চ ১-৩ মিনিটের মধ্যে আপনি আপনার বিকাশে টাকা পেয়ে যাবেন।
পোষ্টটি ভালো লাগলে সাথেই থাকবেন। ব্লগের নতুন পোষ্ট গুলোর নোটিফিকেশন পেতে ইমেই দিয়ে সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ।

0 Comments