Recent Update

6/recent/ticker-posts

ইনস্টাগ্রাম মার্কেটিংয় এর সঠিক জ্ঞান ও আলোচনা । Instagram Marketing 2022 - Unik BD360

ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের প্রধান লক্ষ্য হল ইন্টারনেটের মাধ্যমে অসংখ্য গ্রাহকদের কাছে পণ্য বা সেবার পরিচয় তুলে ধরা।



চলুন জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম মারকেটিং কি?

বর্তমানে আমরা অনেকেই অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছে আমরা সকলেই জানি যে আমাদের ব্যবসায়িক পণ্য বা সেবা গুলোর প্রচারণার জন্য সঠিক মার্কেটিং করা অনেক জরুরী। আপনি আপনার কন্যা গো প্রোডাক্টের মার্কেটিং না করলে গ্রাহকরা কখনো আপনার সে পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারবেনা। আর যখন আপনার পণ্য সম্পর্কে মানুষ না জানতে পারবে এবং বাজারে সে পণ্যটি মানুষের পরিচিত না হলে পণ্যটি কিনতে কেউ আগ্রহী হবে না।

তাই নতুন অথবা পুরাতন সকল ব্যবসায়ীরাই সব সময় তাদের পণ্য বা সেবার মার্কেটিং করে থাকে। বর্তমানে আমরা সবাই বেশিরভাগই অনলাইন নির্ভর হয়ে পড়েছে। এখন আমরা চাইলেই মুহূর্তেই যেকোনো পণ্য সম্পর্কে গুগলে সার্চ করে সহজেই সে পণ্য সম্পর্কে জেনে নিতে পারি।

তেমনি ব্যবসায়ীরাও প্রচারণা কাজের জন্য বেছে নিয়েছে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে। যে প্ল্যাটফর্মগুলোতে মানুষের একটিভিটি অনেক বেশি থাকে।

তেমনি ইনস্টাগ্রাম হচ্ছে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম, প্রতিনিয়ত ইনস্ট্রাগ্রামে ইউজার সংখ্যা বাড়ছে। আর এইসব ইউজারদের কাছে ইনস্টাগ্রাম এডভার্টাইজিং এর মাধ্যমে সহজেই আমরা আমাদের পণ্য বা সেবা সম্পর্কে তাদেরকে অবগত করতে পারি এবং আমাদের পণ্য বা সেবা টি নিতে তাদেরকে আগ্রহী করে তুলতে পারি। আর এটাই হচ্ছে ইনস্টাগ্রম মারকেটিং।

ইনস্টাগ্রাম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ।

আমরা কমবেশি সকলেই ইনস্টাগ্রাম এর সাথে পরিচিত। ইনস্ট্যান্ট ক্যামেরা এবং টেলিগ্রাম এ দুটো শব্দের সংমিশ্রণে তৈরি হয় ইনস্টাগ্রাম শব্দটি। 2010 সালে kelvin systrom এবং mike krieger ছিলেন এর উদ্ভাবক।

প্রায় কিছুদিন পরই ইউ এস 1 বিলিয়ন ডলার দিয়ে ইনস্টাগ্রাম কে ফেসবুকের আওতাধীন করে না হয়। জনপ্রিয় website statistics analysis এর তথ্য অনুযায়ী-

  • 2017 সালের ইন্সটাগ্রাম এর ইউজার সংখ্যা ছিল 593.7 মিলিয়ন
  • 2018 সালের ইন্সটাগ্রাম এর ইউজার সংখ্যা ছিল 706.5 মিলিয়ন
  • 2019 সালের ইন্সটাগ্রাম এর ইউজার সংখ্যা ছিল 766.4 মিলিয়ন
  • 2020 সালের ইন্সটাগ্রাম এর ইউজার সংখ্যা ছিল 854.5 মিলিয়ন
এই প্রথম থেকে খুব সহজেই বোঝা যায় বিগত বছর ধরে ইনস্টাগ্রাম কতটা জনপ্রিয় বিশ্বজুড়ে।

সহজ কথায় তাহলে বলা যায় যেখানে এত মানুষ বা ইউজারের আনাগোনা সেখানে একটি বিজ্ঞাপন চালালে কত মানুষের কাছে সেটি দেখানো সম্ভব। শুধু বিজ্ঞাপন প্রচার করেই নয় ধরুন আপনার একটি কফি সব আছে এবং আপনি আপনার শপের কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলেন এবং সেগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করলেন এতে করে কোন রকম বিজ্ঞাপন চালানোর খরচ ছাড়াই মানুষের কাছে আপনার ব্যবসায় কি আস্তে আস্তে পরিচিতি পেতে থাকলো, আর এর ফলে আপনি প্রচুর নতুন গ্রাহক পেয়ে যাবেন।

কেবল কফিশপ বলেই কথা নয় আপনার ব্যবসা বা সেবা যে কোন ধরনের হতে পারে। একটি ইনস্টাগ্রাম পেজ এ আপনার গ্রাহক বা কাস্টমার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। আর এই ফলোয়ারের সংখ্যা যত বেশি থাকবে আপনার ব্যবসা এটি গ্রাহক বা কাস্টমার এর কাছে ততই বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় বলে মনে হবে এতে করে আপনি একটি ছোট পরিসরে থেকে অনেক বড় পরিসরে ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করতে পারবে।

ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করার পূর্বে আপনার ইনস্টাগ্রাম এর কিছু বিষয় সম্পর্কে আগেই জেনে নিতে হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আপনাকে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

Instagram Account Setting Process-

আপনি যখন ইনস্টাগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নিজের মোবাইলে ইন্সটল করবেন তখন আপনাকে একটি নতুন ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করার জন্য রেজিস্টার করতে বলা হবে।
সেখানে আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে সাইন আপ করতে পারেন অথবা আপনি আপনার ইমেইল, ফোন নাম্বার দিয়েও সাইন আপ করতে পারবেন। আমি কাজ করব ইমেইল অথবা ফোন নাম্বার মাধ্যমে সাইন আপ করার জন্য।

এতে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট আপনার পার্সোনাল ফেসবুক একাউন্টের সাথে যুক্ত থাকবে না, এবং কোনক্রমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেলে আপনি আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন, নয়তো ফেসবুকের মাধ্যমে যদি আপনি ইনস্টাগ্রাম একাউন্ট করে থাকেন তাহলে, ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হওয়ার মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর লগ ইন একসেসটিও হারাবেন।

এরপর যখন আপনাকে একটি নাম ব্যবহার করতে বলা হবে তখন আপনি ফুল নেম এর জায়গায় আপনার বিজনেস নেম ব্যবহার করবেন। এতে আপনার ব্যবসায়িক নামেই আপনার অ্যাকাউন্টটি তৈরি হলো। মনে রাখবেন এখানে আপনি যে নামটি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার ইউজারনেম নয় এটা সেই নাম যেটি আপনার প্রোফাইলে দেখানো হবে।
আর যখন আপনাকে ইউজারনেম ব্যবহার করতে বলা হবে তখন আপনি সেটি আপনার ব্যবসায় এর নামের সাথে মিলিয়ে রাখবেন। ইউজার নেম কি এমন ভাবে যাওয়া উচিত যেন মানুষ এটিকে সহজেই মনে রাখতে পারে।

আপনার ইনস্টাগ্রাম থেকে প্রফেশনাল করে তোলার জন্য আপনাকে ভালো ছবি পোস্ট করতে হবে। আপনার ব্যবসায়ের যদি কোন লোগো থেকে থাকে তাহলে আপনি সেটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করুন। মনে রাখবেন যখন কোন নতুন কেউ আপনার প্রোফাইল ভিজিট করবে সর্বপ্রথম সে প্লোফাইলের লোগোটি দেখে আপনার ব্যবসায়টিকে সহজেই চিহ্নিত করতে পারবে।

আর আপনার প্রোফাইল পিকচার আপনাকে একটি ব্র্যান্ড হিসেবে সুপরিচিত করে তুলবে। তাই ব্যবসার জন্য একটি লোগো থাকা অতি গুরুত্বপূর্ণ। এরপর আপনি আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলে মধ্যে থাকা একটি সংক্ষিপ্ত বায়ো লিখে দিতে পারেন। বায়ুতে আপনার ব্যবসা সম্পর্কে মূল কিছু বিষয় লিখুন। এইখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইটের এড্রেস ব্যবহার করতে পারেন এবং আপনার ইনস্টাগ্রাম পেজটি ফলো করে রাখার অনুরোধ করতে পারেন।

ইনস্টাগ্রামের একটি বিশেষ অপশন আছে সেটি হচ্ছে "switch to professional account" এই অপশনটি ব্যবহার করলে আপনার প্রোফাইল টিকে একটি বিজনেস প্রোফাইল হিসেবে দেখানো হবে এই অপশনটি এনাবল করার জন্য আপনাকে যেতে হবে-
setting > account > switch to professional account তবে অবশ্যই মনে রাখতে হবে এই অপশনটি ব্যবহার করার জন্য আপনার অবশ্যই ফেসবুক বিজনেস পেজ বা একাউন্ট থাকতে হবে।

কিভাবে আপনি আপনার ফলোয়ার বৃদ্ধি করবেন এবং সম্ভাব্য গ্রাহকদেরকে আকর্ষিত করবেন?

উপরে উল্লেখিত নিয়ম কারণ গুলো সম্পন্ন করার পর, আপনাকে নিয়মিত আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটিকে আপডেট রাখতে হবে। প্রতিনিয়ত আপনাকে আপনার ব্যবসায়ের পণ্য ও সেবা গুলোর সাথে জড়িত পিকচার অথবা ভিডিও গ্রাফি করে সে গুলোকে কনটেন্ট আকারে পাবলিশ করতে হবে এতে আপনার প্রোফাইল এবং কনটেন্টগুলো অধিক ইউজারদের কাছে পৌঁছাবে এবং যার কারণে আপনি আপনার পূর্ণ গ্রাহকদের পাশাপাশি নতুন গ্রাহকদের কাছেও মনে রাখা বা পরিচিতি পাওয়ার মাধ্যম হয়ে উঠবেন।

ইনফ্লুয়েন্স আর এর মাধ্যমে পরিচিতি বৃদ্ধি -

ইনফ্লুয়েন্সা বলতে, যিনি সোশ্যাল মিডিয়াতে অধিক সংখ্যক মানুষের কাছে পরিচিত। আপনার ব্যবসায় টিকে অধিক সংখ্যক মানুষের কাছে বিশ্বাসযোগ্য ও পরিচিত করে তোলার জন্য একজন ইনফ্লুয়েন্সার এর ভূমিকা অনেক। ধরুন যাকে 10 হাজার মানুষ চীনে সে যদি কোন একটি নতুন পণ্য প্রোডাক্টের সম্পর্কে তার নিজের প্রোফাইলে ছবি অথবা ভিডিও দিয়ে পোস্ট করে, এবং মানুষদেরকে সেটি ক্রয় করতে আহ্বান করে তাহলে মানুষ তার কথাকে বিশ্বাস করে সেই পণ্যটি যাচাই-বাছাই ছাড়াই কিনতে আগ্রহী হবে। কারণ তাকে যারা ফলো করে তারা এটা ভালো করেই জানে যে তার রিভিউ করা প্রডাক্ট অবশ্যই ভালো হবে। আর সেখান থেকেই আপনি পেয়ে যাবেন অনেক বেশি পরিমাণে বিক্রয়।
আর এটিকে বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং।

ইনস্টাগ্রাম একাউন্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন?

আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলটি সঠিকভাবে সাজানো-গোছানো হয়ে গেলে আপনাকে সেটি প্রতিনিয়ত ম্যানেজ করতে হবে। আপনাকে নিয়মিত আপনার পণ্য বা সেবা সম্পর্কে পোস্ট করতে হবে। পাশাপাশি বিভিন্ন জায়গায় অথবা অন্যদের প্রোফাইলে আপনাকে উৎসাহমূলক কমেন্ট করতে হবে, এতে করে আপনার সেই কমেন্টের সূত্র ধরে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট ফলোয়ার বৃদ্ধি পাওয়ার একটি সুযোগ থাকছে।
মোটকথা আপনাকে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর জন্য যত বেশি সম্ভব কলা নিয়ে আসতে হবে। আপনার যখন অনেক বেশি ফলোয়ার থাকবে তখন আপনি কোন পোস্ট করলে সেটি অনেক মানুষের কাছে পৌছাবে এবং সেখান থেকে কিছু মানুষের শেয়ার যদি পেয়ে যান সেটি অধিক ফলপ্রসূ হবে। আপনার সার্ভিস অথবা অন্য যদি গুণগত মানের হয়ে থাকে তাহলে ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না।
ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের আরেকটি ভালো দিক হচ্ছে স্টোরি'তে সব সময় আপডেটেড বিষয়গুলো শেয়ার করা। আপনি যে ইনস্টাগ্রামে শেয়ার করবেন সেগুলোর গ্রাফিক্স কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। একজন ভিউয়ার যাতে সেগুলো দেখে খুব সহজেই মানসম্মত মনে করে।

IGTV কি? সেখানে কি করবেন? 

IGTV হচ্ছে ইনস্টাগ্রাম টিভি, সেখানে আপনি আপনার ভিডিওগুলো পাবলিশ করতে পারেন, সচারাচর ইনস্টাগ্রামে শর্ট ভিডিও পাবলিশ করা যায় কিন্তু লং ভিডিওগুলো পাবলিশ করতে আপনার অবশ্যই আইজি টিভি ব্যবহার করা উচিত। সচারাচর ৬০ মিনিট পর্যন্ত ভিডিও আপনি আই জি টিভিতে পাবলিশ করতে পারবেন। এবং সেখান থেকে আপনি আপনার ভিডিওগুলো ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন। বরাবরই ভিডিও একজন ভিউয়ারের কাছে দৃষ্টিনন্দন বিষয়। আমরা একটি পোষ্ট পড়ার চেয়ে ভিডিও দেখায় অধিক স্বাচ্ছন্দ্যবোধ করি।

ইনস্টাগ্রাম এডভার্টাইজিং

উপরোক্ত আলোচনা গুলো হচ্ছে অর্গানিক ভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করার প্রক্রিয়া। ফেসবুকের মত ইনস্টাগ্রামেও এডভার্টাইজিং করে আপনি আপনার পণ্য বা সেবা ক্রয় করতে পারেন এবং প্রচুর ফলোয়ার অর্জন করতে পারেন। ইনস্টাগ্রাম এডভার্টাইজিং হচ্ছে প্রমোশনের একটি অংশ তার মানে আপনাকে এখানে টাকা দিয়ে এডভার্টাইজিং বা প্রমোশন করতে হবে। এই ক্ষেত্রে ইনস্টাগ্রাম কে টাকার প্রদানের মাধ্যমে আপনাকে এই এডভার্টাইজিং করতে হবে। পরিচিতি অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে আপনাকে শুরুর দিকে এই পেইড এডভার্টাইজিং করতে হবে। একটা পর্যায়ে যখন আপনি মানুষের কাছে ভালো পরিচিত হয়ে উঠবেন তখন পেইড প্রমোশন ছাড়াই অর্গানিক ভাবে আপনার ফলোয়ার বৃদ্ধি হতে থাকবে এবং বিক্রয় বৃদ্ধি হতে থাকবে।

ইনস্টাগ্রাম এডভার্টাইজিং এর কিছু প্রকারভেদ-
  • Stories ads
  • Photo ads
  • Video ads
  • Ads in explore
  • Carousel ads
  • Collection ads
তাই বলা যায় ইনস্টাগ্রামে পেইড প্রমোশন অনেক কার্যকর যদি আপনি নতুন ব্যবসায় পরিচালনা করে থাকেন।

ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ব্যবহারের উপকারিতা

প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের বিশেষ কিছু অ্যালগোরিদমের উপর নির্ভর করে চলে। প্ল্যাটফর্ম ভেদে অ্যালগরিদম গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক তেমনি ইনস্টাগ্রামের অ্যালগোরিদমে হ্যাশট্যাগ এর গুরুত্ব বলা আছে।
আপনি যখন কোন একটি বিষয় নিয়ে পোষ্ট করবেন তখন সেই পোস্টে হ্যাশট্যাগ রিসার্চ করে সেই হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো পোস্টের কনটেন্টের এর সাথে যুক্ত করবেন।
এই হ্যাশট্যাগ এর মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রাম পোস্টটিকে ক্যাটাগরাইজড করতে পারবেন। এই ক্যাটাগরাইজড করার মাধ্যমে আপনি টার্গেটের ফলোয়ার পেয়ে যাবেন এবং আপনার হ্যাশট্যাগ কি ট্রেন্ডিং অথবা পপুলার হলে আপনার পোস্ট এ প্রচুর ভিউ পাবেন।
আর এভাবেই আপনি আপনার পোস্ট এবং কনটেন্ট এর মাধ্যমে আপনার বিজনেস এর প্রচার এর কাজ চালিয়ে নিস থাকবেন নিশ্চয়ই এই কাজগুলো করে থাকলে আপনি আপনার ইনস্টাগ্রম মারকেটিং থেকে বেশ ভাল ফলাফল পাবেন।

তাহলে আজকের আর্টিকেল এই পর্যন্তই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং আরও পোস্ট পেয়ে যাবেন UNIK BD360 এই সাইটটিতে।
আমাদের ফেসবুক পেইজ এর সাথে যুক্ত হতে ভুলবেননা একটি লাইক এবং ফলো করে সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়ারতে।
ধন্যবাদ। 









Post a Comment

0 Comments