Recent Update

6/recent/ticker-posts

Create Your Free Site With Google Blogger || গুগল ব্লগার সাইট ফ্রিতে তৈরী করবেন যেভাবে সম্পুর্ন গাইডলাইন - Unik BD360


Practice never betray with you.
সাইটটি গুগল ব্লগার সাইট দিয়ে তৈরী করা। অনেকেই এই সাইট সম্পর্কে জানে না। যারা ব্লগসাইট লিখালিখিতে ইন্টারেস্টেড তারা টুকটাক জানলেও এটার তৈরী প্রক্রিয়া জানে না।
এটি তৈরী করতে কোন টাকা খরচ হয় না। মানে ডোমেইন এবং হোষ্টিং কেনা লাগে না। আপনার যদি একটা জিমেইল থাকে তাহলে খুব সহজেই আপনি এরকম একটি সাইটতৈরি করতে পারেন।
হোস্টিং হিসেবে কাজ করবে আপনারজিমেইল একাউন্টের গুগোল ড্রাইভ এবং গুগোল yoursite.blogspot.com এরকম একটি সাবডোমেইন আপনি পেয়ে যাবেন। আরো ভালো লাগার বিষয় হচ্ছে আপনি চাইলে যেকোনো প্রিমিয়াম ডোমেইন ক্রয় করে আপনার এই সাইটটির সাথে যুক্ত করতে পারেন। এই ক্ষেত্রে শুধুমাত্র ডোমেইন ক্রয় করলেই চলবে আপনাকে হোস্টিং ক্রয় করতে হবে না। ডেটা সংরক্ষণের জন্য গুগল ড্রাইভের 15 জিবি স্টোরেজ অনেক বড় একটা হোস্টিং মেমোরি হিসেবে ধরে নিতে পারেন।
এখন কথা হচ্ছে এরকম একটি সাইট কিভাবে ডিজাইন করবেন?
ডিজাইন নিয়ে আপনাকে ভাবতে হবে না অলরেডি অনেক ফ্রি ডিজাইন তৈরি করা আছে আপনি শুধুমাত্র সেই ডিজাইনগুলো কোড কপি পেস্ট করে মুহূর্তেই একটি রেডিমেড ডিজাইন পেয়ে যাবেন। এরপর আপনাকে শুধু জানতে হবে সেটির কাস্টমাইজেশন প্রক্রিয়া।
পোস্ট করা পেইজ লিঙ্ক করা ভিডিও লিঙ্ক করা ইত্যাদি সব কাজই আপনি এটির মধ্যে করতে পারবেন।

আপনার যদি এইচটিএমএল সিএসএস সম্পর্কে মোটামুটি ধারনা থাকে তাহলে কাস্টম কোডিং করে আপনি এটিকে নিজের মত করে কালার, ফন্ট এবং লেয়াউট চেঞ্জ করতে পারবেন। এছাড়াও কোন একটি সেকশন যুক্ত করা কিংবা বাদ দেওয়া খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য। কোডিং ছাড়াও আপনি ডিফল্ট ভাবে সাইটটির ব্যাক প্যানেল থেকে সেকশন বা লেআউট হাইড করে রাখতে পারবেন।
কন্টাক্ট অপশনে আপনি আপনার কন্টাক্ট ফর্ম যুক্ত করতে পারবেন। আপনি চাইলে গুগোল কন্টাক্টস ফ্রম যুক্ত করেচালিয়ে নিতে পারেন অথবা কাস্টম কোডিং করে কোন কন্টাক্ট ফর্ম যুক্ত করতে পারেন।
যেকোন ভিডিও খুব সহজেই এমবেড করতে পারবেন আপনার ওয়েবসাইটে।

যেখানে ওয়ার্ডপ্রেসের মত এত এডভান্স সিএমএস বা ওয়েবসাইট তৈরির মাধ্যম রয়েছে সেখানে এরকম একটি ব্লগার সাইট আপনার কাছে খুব সামান্য মনে হতে পারে, কিন্তু সাদাসিধে ডিজাইনের মধ্যে এবং সহজ ম্যানেজমেন্টের জন্য ব্লগার সাইট অন্যতম। ওয়ার্ডপ্রেস ব্যবহারে অবশ্যই আপনাকে টাকা খরচ করতে হবে, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি যে ডিজাইন টি পাবেন এটিকে কোন দিকেই কম বলতে পারবেন না।
আপনি যদি একজন লেখক হয়ে থাকেন এবং আপনি চান আপনার পোস্ট গুলো বা লেখা গুলো সবাই দেখুক এবং সে ক্ষেত্রে আপনি যদি খরচ করতে না চান, তাহলে আপনার জন্য সর্ব উত্তম পছন্দ হতে পারে ব্লগার সাইট।
ব্লগার সাইট দিয়ে কি কি সাইট তৈরি করা যায় চলুন জেনে নেই!
ব্লগার সাইটের জন্য ফ্রিতে বিভিন্ন নিস ভিত্তিক রেডিমেট থিম তৈরি করা আছে। আপনি যে ধরনের সাইট তৈরী করতে চান মনে মনে যেই বিষয়গুলো আপনি আপনার সাইটে রাখতে চাচ্ছেন ঠিক সেইরকম একটা থিম আপনি পছন্দ করুন। ব্লগার থিম লিখে সার্চ করলে গুগলে অসংখ্য ফ্রী ব্লগার থিম এর ওয়েবসাইট পেয়ে যাবেন।
১. ব্লগ সাইট
২. ভিডিও সাইট
৩. কোম্পানি সাইট
৪. পার্সোনাল পোর্টফোলিও সাইট
৫. গ্রাফিক্স ডিজাইনের জন্য পোর্টফোলিও সাইট
৬. নিউজ পেপার সাইট
৭. ই-কমার্স সাইট
ইত্যাদি সাধারন যেকোনো ধরনের সাইটি ব্লগার সাইট দিয়ে তৈরি করা যায়। আপনি যে সাইট বানাতে চাচ্ছেন আসলে সে সাইটটির বিষয়ের সাথে ডিজাইনের মিল আছে কিনা সেটি সর্বপ্রথমে দেখে নিবেন এরপর আপনাকে থিম অনুযায়ী কল্পনা করতে হবে যে আপনি যে সাইটটি তৈরী করতে চাচ্ছেন সে সাইটটি এই থিমের ধারা কেমন হবে দেখতে!
এরকম একটি সাইট বানিয়ে আপনি এডসেন্সের মাধ্যমে ইনকামও করতে পারবেন এবং ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে এই ধরনের সাইটের কাজ খুব বেশি না পাওয়া গেলেও টুকটাক পাওয়া যায়।
আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এবং ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করবেন।

ধন্যবাদ 

Post a Comment

0 Comments