ফাইভার জুম মিটিং এর জন্য মেসেজ লেখার জায়গাটির ঠিক নিচেই নতুন একটি আইকন যোগ করেছে গত আপডেট থেকেই,
আজকে ফাইভার এপ নতুন আপডেট এসেছে, সেখানে ক্লিয়ার লেখা আছে বায়ার এর সাথে জুম মিটিং তারা এলাউ করে এবং আমরা সেলাররা এই ফিচারটি ব্যাবহার করতে পারবো।
তবে খেয়াল রাখতে হবে, জুম মিটিং এ আমাদের কিছু প্রাইভেসি পলিসি মানতে হবে, ঠিক যেমনটা আমরা মেসেজ পলিসি অনুসারে মানি।
আরেকটু ক্লিয়ার করি বিষয়টা-
যেসকল তথ্য বা ওয়ার্ড আমরা মেসেজে বায়ারের কাছে চাইতে ও লিখতে পারি না, সে ওয়ার্ড গুলো বায়ারের সাথে মিটিং এ বলা যাবে না।
এবং বায়ার কোন অফেন্সিভ তথ্য চেয়ে ফেললে আমাদের উচিত সেটা সরাসরি বায়ারকে বলা যে 'তার চাওয়া তথ্য ফাইভারের টার্ম এন্ড কন্ডিশনের বিরোধিতা করে'।
সরাসরি তথ্য দিতে পারবেন না এটা বলতে গেলে হয়তো বায়ার রেগে যেতে পারে। কারন সে হয়তো টার্ম এন্ড কন্ডিশন সম্পর্কে পরিপূর্ন অবগত নয়।
কেনো সাবধানতা অবলম্বন করতে হবে?
কারন বায়ারের সাথে করা উক্ত মিটিং এর রেকর্ড ফাইভার এর কাছে থাকবে এছাড়াও ফাইভার কর্তৃপক্ষ বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর মাধ্যমে পুরো মিটিং এর স্পিকিং বা বলা কথা গুলো স্ক্যান হবে। আর সেখানে অফেন্সিভ ওয়ার্ড থাকা মানেই আপনার ফাইভার একাউন্ট সাস্পেন্ড অথবা চীতরে ডিজবল হবার সম্ভাবনা আছে ৯৯%।
তাই ভয় নয়, সঠিক ভাবে জেনে শুনে এবং সাবধানতা অবল্বন করে, নতুন ফিচার এনজয় করুন।

0 Comments