Recent Update

6/recent/ticker-posts

ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশির ভাগ মানুষ যে সকল প্রশ্ন গুলো করে থাকে!

ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশির ভাগ মানুষ যে সকল প্রশ্ন গুলো করে থাকে!

আজকে আমরা সেই সকল কিছু কমন প্রশ্নের সাথে পরিচিত হবো এবং উত্তর জেনে নিবো।


ডিজিটাল মার্কেটিং কি এটি জানে না খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে। তবে ডিজিটাল মার্কেটিং দুইটি শব্দের হলেও এর আকার, আয়তন বা প্রেক্ষাপট অনেকটা বিস্তারিত। বর্তমান সময়ে অনেক সঙ্গা আর তথ্যের ভিড়ে আমার এই পোষ্টটি নিতান্তই সাধারন। তবুও আমার এই পোষ্টটি হতে পারে আপনার চোঁখে পড়া প্রথম পোষ্ট। তাই এই পোষ্টটি সাধারন হলেও আমি চেষ্টা করবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভিন্ন এবং কার্যকরী কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য।




তাহলে শুরু করা যাক মুল বিষয় -

পোষ্টে যে সব বিষয় গুলো থাকছে তা এক নজরে জেনে নেয়া যাক।


  • ডিজিটাল মার্কেটিং কি বা কাকে বলে?

  • কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন?

  • নতুনরা কিভাবে শুরু করবেন?

  • বিগিনার টু এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখতে কি করতে হবে?

  • গুগল বা ইউটিব না কি কোর্স করবেন?

  • ডিজিটাল মার্কেটিং এর বার্তমান চাহিদা কেমন?

  • কত সময় লাগবে শিখতে?

  • কোথায় কাজ করা বা পাওয়া যায়?

  • ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যত কেমন হতে পারে?

  • ক্যরিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং শিখলে কতটা সফল হওয়া যাবে?

  • ডিজিটাল মার্কেটিং কাজ করে মাসে কত টাকা আয় করা যায়? 


ডিজিটাল মার্কেটিং -

মার্কেটিং বলতে কোন পণ্য বিপণনের যাবতীয় কার্যকলাপকে বোঝায়, আর সেই কাজ গুলোই ভার্চুয়াল ভাবে মানে ডিজিটাল পদ্ধতিতে করতে যা যা করতে হয় তাই ডিজিটাল মার্কেটিং।

যেমন: আপনার একটি সপ বা দোকান আছে, এটি যে কোন পন্যের হতে পারে। স্বাভাবিক ভাবে আপনার কাষ্টমার আপনার পণ্য ক্রয় করতে হলে সরাসরি আপনার দোকানে আসতে হবে তারপর সেই পণ্যটি ক্রয় করতে পারবে। আর আপনার যদি একটি ওয়েবসাইট বা সোসিয়েল পেইজ থাকে, তাহলে কাষ্টমার সহজেই পেইজ থেকে পণ্যের বিস্তারিত দেখে পছন্দ করতে পারবে এমনকি অর্ডারও করতে পারবে, এবং ঘড়ে বসেই কাষ্টমার পেমেন্ট করতে পারবে এবং যে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান পেমেন্ট গ্রহন করতে পারবে। এই সার্বিক কাজ বা ঘটনা গুলোই ডিজিটাল মার্কেটিং।


কেনো শিখবেন ডিজিটাল মার্কেটিং-

শেখার কোন শেষ বা বয়স নাই, বর্তমান ডিজিটাল বিশ্বের সাথে তাল মেলাতে আপনাকে আপনার দৈনন্দিক প্রয়োজনীয়তা অনুসারে বিভিন্ন বিষয় জানতে ও শিখতে হবে। যদি আপনি মার্কেটিং এর কাজ করতে ইচ্ছুক হন অথবা মার্কেটিং এর স্টুডেন্ট হন, তাহলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম যা উদাহরণের অপেক্ষা রাখে না, এটি শিখে যেমন জব ক্যরিয়ার তৈরী করা যায় তেমনি জব না পেলেও ফ্রিল্যন্সিং করে সাবলম্নী হওয়া যায়। তাই ডিজিটাল মার্কেটিং  শেখা আপনার জন্য শ্রেষ্ট সিদ্ধান্ত হতে পারে।


নতুনরা কিভাবে শুরু করবেন ডিজিটাল মার্কেটিং যাত্রা-

অনেকের মনে এটাই বড় প্রশ্ন। অনেকে কোন উপায় খুজে পান না, কিভাবে শুরু করবেন।

ইউটিউবে এখন অনেক ভালো চ্যনেল আছে যেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং এর ব্যসিক ৭০% শিখতে পারবেন। তারপর আপনি কোন ভালো প্রতিষ্ঠান থেকে এডভান্স কাজ শিখতে পারেন।


বিগিনার টু এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখতে কি করতে হবে-

আপনি বিগিনার হয়ে থাকলে, মানে ধরুন আপনার কম্পিউটার আর ইন্টারনেট সম্পর্কে ৫০% জ্ঞান আছে তাহলে বিগিনার হিসেবে আপনার ৫০% কমপ্লিট, বাকিটা কাজ সম্পর্কে ধারনা নিতে গুগল অথবা ইউটিউব এর একটি বা দুইটি চ্যনেল অনুসরন করুন। এডভান্স লেভেলের কাজ শিখতে বা করতে হলে আপনাকে পরিচিত কোন এক্সপার্টিস এর শরণাপন্ন হতে হবে অথবা ভালো কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করতে হবে।


গুগল বা ইউটিব না কি কোর্স করবেন-

আপনি বিগিনার হলে শুরু করুন গুগল এবং ইউটিউব থেকে, আর যদি অলরেডি আত্মবিশ্বাস থাকে আপনি বেশ খানিকটা কাজ বুঝেন এবং জানেন তাহলে ভালো লাইভ কোর্স এর প্রস্তুতি নিন।


ডিজিটাল মার্কেটিং এর বার্তমান চাহিদা কেমন-

বর্তমানে সহজে শেখা যায়, কাজ করা যায় এবং সহজেই কাজ পাওয়া যায় ডিজিটাল মার্কেটিং তার মধ্যে অন্যতম। আপনি ফ্রিল্যন্সিং শুরু করতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে শুরু করাটাই হবে আপনার জন্য ভালো টপিক।


কত সময় লাগবে শিখতে- 

এটা নির্ভর করে আপনি শেখার জন্য কতটা সময় দিচ্ছেন। আপনি যত বেশি সময় দিবেন তত দ্রুত কাজ শিখতে এবং করতে পারেন।


কোথায় কাজ করা বা পাওয়া যায়?

আপনি ২ ভাবে বা দুইটি ভিন্ন পদ্ধতিতে কাজ পেতে পারেন। একটি হচ্ছে অনলাইন মার্কেট প্লেস অন্যটি হচ্ছে লোকাল মার্কেট। লোকাল মার্কেট বলতে আপনাকে বিভিন্ন সোসিয়েল মিডিয়া অথবা বিভিন্ন অনলাইন উৎস থেকে বায়ার খুজে তাদের সাথে কথা বলে অর্ডার নিতে হবে।


ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যত কেমন হতে পারে?

বর্তমান বিশ্বে ফ্রিল্যন্সিং জরিপে বাংলাদেশ ২য় অবস্থানে আছে (তথ্য - Wikipedia)

বাংলাদেশে এর অবস্থান দিন দিন আরো উন্নত হচ্ছে। আপনার দক্ষতা যদি সঠিক থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে এর ভবিষ্যত নিয়ে আপনাকে ভাবতে হবে না। বরং এটা ভাবতে হবে আপনার সফলতা কোথায় লুকিয়ে রাখবেন।


ক্যরিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং শিখলে কতটা সফল হওয়া যাবে?

তথ্য প্রযুক্তি যতদিন এর ক্যরিয়ার ততদিন। প্রফেশনাল এবং উন্নত ক্যরিয়ার এর উদাহরন একটু আশে পাশে দেখলেই পাবেন।


ডিজিটাল মার্কেটিং কাজ করে মাসে কত টাকা আয় করা যায়?

অবশ্যই টাকা ইনকামের উদ্দেশ্যে নিয়েই সাবই কাজ করে থাকি। বিগিনার যে কেউ মাসে ১০-১৫ হাজার ইনকাম করতে পারবেন এবং এডভান্স লেভেলে পৌছে গেলে ১-৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।


তো আজকে এই পর্যন্তই। উপরক্তো আলোচনার বাইরে আপনার যে কোন প্রশ্ন আপনি কমেন্টে অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোষ্টের মাধ্যমে জিজ্ঞ্যেস করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ব্লগ সাইটটি আপনার মেইল দ্বারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন কোন পোষ্ট আপলোড হওয়ার সাথে সাথে আপনি একটি নোটিফিকেশনের মাধ্যমে তা জানতে পারেন।

 

ভালো থাকবেন, শুভকামনা রইলো। 




Post a Comment

0 Comments