Google Ads এর টাইপ বা গোল নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানুন
GOOGLE Ads সম্পর্কে সঠিক ধারনা হয়তো অনেক জায়গায় পাওয়া যায় না। অনেক ভিডিও টিউটোরিয়ালে বোঝাও যায় না। এক্ষেত্রে একটি লিখিত পোষ্ট এর গুরুত্ব অনেক। কারন আপনি কোন কিছু পড়ার সময় আপনার মনোযোগ চলে যাওয়ার সম্ভাবনা কম। এবং পড়তে তুলনামুলক বোরিং কম লাগে।
আজেক এই পুরো পোষ্টটি আমি টিউটোরিয়াল আকারে GOOGLE Ads সম্পর্কে লিখছি।
গুগলের বেশ কিছ এডস ক্যাম্পেইন ক্যাটাগরী আছে। নিচের এই ছবিতে গুগলের সব গুলো এডস ক্যাম্পেইন ক্যটাগরী দেয়া আছে। আপরা পর্যায়ক্রমে সব গুলো ক্যাটাগরী সম্পর্কে জানবো-
গুগলে এড দিবো অথচ কোন টাইপের এড দিবো তা না জানলে কি হবে?
বিষয়টি হচ্ছে নাটক বা সিনেমার জন্য অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের মতো। লম্বা খাটো, ফর্সা কালো, মোটা চিকন, মানে আপনি আপনার গল্পটি অভিনয়ে ফুটিয়ে তুলতে কেমন টাইপের মডেল চয়েজ করবেন ঠিক তেমন।
আরো ক্লিয়ার করে বলি, তা হলো আপনি আপনার এডটি ভিজিটরদের কোন টাইপে দেখাতে চান, গুগল এডস ক্যাম্পেইন ক্যাটাগরী টাইপ থেকে সেটাই নির্বাচন করতে হবে।
ক্যাম্পেইন টাইপ সম্পর্কে বিস্তারিত-
➡️Search Ads:
আমরা কোন কিছু সার্চ করলে প্রথমে যে এডটি আসে সেটি হচ্ছে Search ads এবং লক্ষ্য করলে দেখতে পাবেন পিকচারে মার্ক করা জায়গায় 'Laptop' কীওয়ার্ড এর ঠিক নিচে Ad লিখা আছে। এটি দেখে বুঝতে পারা যায় এটি একটি এড, যে অর্গানিক সার্চ রেজাল্ট নয়।
➡️Display Ads:
আমরা কোন ওয়েবসাইটে গেলে ডানে বামে উপরে লম্বা খাটো চার'কোনা যে এড গুলো দেখতে পাই সেগুলোকে Display ads বলা হয়। নিচের পিকচারটি দেখে ক্লিয়ার ধারনা নিতে পারেন।😊
➡️Shopping Ads:
কোন পন্য সার্চ করলে যখন নিচের পিকচার এর মতো আপনাকে স্লাইডিং এর মতো যে পন্য গুলো দেখায় এটি Search ads এর একটি নমুনা। ডান পাশে মাঝামাঝি লক্ষ্য করলে দেখতে পাবেন Sponsored লেখা আছে, আর এই লেখাটি দেখলেই বুঝে নিবেন এটি ads। যারা এডস দেয় তাদের সেই পোষ্ট, ইমেজ অথবা পন্যের আশেপাশে আপনি sponsored লেখা দেখলেই সেটি এডস থেকে দেখানো হচ্ছে বুঝে নিবেন।
➡️Video Ads:
ভিডিও এডস দেখানোর জন্য YouTube ছাড়া অন্য কোন পদ্ধতি নেই। আমরা YouTube এ কোন ভিডিও দেখতে গেলে ৫ থেকে ৩০ সেকেন্ড এর যে অন্য এডস বা ভিডিও চলে আসে তাই Video এডস আপনি আপনার ভিডিও এড YouTube ছাড়া অন্য ভিডিও প্লাটফর্ম এ চালাতে পারবেন। মুল কথা ভিডিও প্লাটফর্ম ছাড়া Video ads চালানো যাবে না।
➡️Smart Ads:
Smart Ads নিয়ে বলতে গেলে পুরো একটি পোষ্ট লেখা যাবে। সহজ ভাষায় বলতে গেলে একটি একক এডসকে স্মার্টলি বিভিন্ন কায়দায় এবং বিভিন্ন জায়গায় দেখানোকে বোঝায়। এটি সম্পর্কে আরো ভালো বুঝতে এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত পড়ে আসুন একটি ভিডিও টিউটোরিয়ালও আছে সেটি দেখতে মিস করবেন না।
➡️Discovery Ads:
কিছু সার্চ করা ছাড়াই আপনি এদিক সেদিক যে এডস গুলো দেখেতে পান সেগুলোকে Discovery Ads বলা হয়। নিচে একটি পিকচার এর মাধ্যমে Discovery Ads এর একটি উদাহরন বা ধারনা নিতে পারেন।
আসুন এড এর জন্য কোন গোলটি আমরা কেনো সিলেক্ট করবো তা বিস্তারি জেনে নেই -
উদাহরন:
- ধরুন আপনি আপনার সাইটে ভিজিটর আনতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে WEBSITE TRAFFIC গোলটি।
- আবার ধরুন আপনি একটি এপ পাব্লিশ করতে চান যা স্মার্ট ফোন ব্যবহারকারী তার ফোনে ইন্সটল করবে, তাহলে আপনাকে APP ADS গোলটি নির্বাচন করতে হবে।
- এরপর ধরুন আপনি কাষ্টমারদের ডাটা বা ইনফরমেশন কালেক্ট করতে চান তাহলে আপনাকে LEADS গোলটি নির্বাচন করতে হবে।
কোন Goal নির্বাচন করে এড দিলে কি হবে? অথবা আপনি যে ধরনের এড দিতে চান তা কোন গোলটি নির্বাচন করে দিলে ফলাফল ভালো পাবেন অথবা আপনার দিতে চাওয়া এড কোন গোল এর উপর নির্বাচন করা উচিৎ তা উপরের আলোচনা থেকে আমরা ইতিমধ্য বুঝতে পেরেছি।
আজকের মতো এই পর্যন্তই। যে কোন মতামত জানাতে কমেন্ট করুন। নিয়মিত পোষ্টের আপডেট পেতে ইমেইল সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

0 Comments