Recent Update

6/recent/ticker-posts

ডাটা এন্ট্রি কাজ এবং ইনকামের সম্পূর্ন গাইড লাইন

ডাটা এন্ট্রি কাজের সম্পূর্ন গাইড লাইন

বর্তমানে নতুন ফ্রিল্যন্সারদের জন্য ডাটা এন্ট্রি কাজ অনেক গুরুত্বপূর্ন এবং নতুনদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি ফ্রিল্যন্সিং ক্যটাগরি। এই কাজের যেমন শেষ নেই তেমনি এই কাজের পরিধিও দিন দিন বাড়ছে। তার সাথে বাড়ছে দক্ষদের ডিমান্ড। ডাটা এন্ট্রি কাজে তেমন কোন দক্ষতা লাগে না। তবে সহজ দক্ষতার সাথে প্রফেশনাল ভাবে এই কাজটি করতে হয়। ডাটা এন্ট্রি মানেই কপি পেষ্ট না অথব টাইপিং না, ডাটা অনেক ধরনের হতে পারে, সেগুলোকে সঠিক ভাবে বিন্যস্ত করার দক্ষতা থাকতে হবে এই ক্ষেত্রে। কোন কোম্পানির ১০ হাজার ক্লাইন্ট এর মাসিক স্যালারী শীট করে দেয়া, কখনো কোম্পানির বার্ষিক আয়-ব্যায় এর হিসাব করে দেয়া, কখনো ওয়েবসাইট জরিপ করা ইত্যাদি নানা ধরনের কাজ আছে যা ডাটা এন্ট্রির অন্তর্গত। এই কাজের জন্য যে টুলস আর সোর্স ব্যবহার হয়ে থাকে তার সঠিক প্রয়োগ জানতে হবে।

কজের ট্রিক গুলো জানতে হবে, তাহলে সহজেই ডাটা এন্ট্রি কাজ করে বায়ারকে খুশি করা যাবে। আর মাসে ভালো একটি পরিমান আয় করা যাবে।

এই কাজের কমন কিছু প্রশ্ন নিয়ে আজকের পোষ্টটি সাজানো, পুরো পোষ্টটি পড়লে আশা করি আপনি ডাটা এন্ট্রি সম্পর্কে পুরো ধারনা পেয়ে যাবেন অথবা আপনার মনে ঘুরপাক খাওয়া প্রশ্ন গুলোর উত্তর পেয়ে যাবেন।

data guideline entry image


🔘ডাটা এন্টি কাজ কিভাবে শিখবো? 

      ▶কাজ শেখার জন্য আপনি আগ্রহী বলেই ডাটা এন্ট্রি বিষয়ক পোষ্ট সার্চ করেছেন অথবা মনে মনে একটি গাইডলাইন খুজছেন।

কাজ শেখার জন্য YouTube এর চেয়ে বড় জায়গা আর নেই। আপনাকে যে কোন একটি ভালো চ্যনেল এর খোজ নিয়ে সেটার Playlist স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। 



🔘কোথায় ব্যসিক ধারনা পাবো? 

      ▶ডাটা এন্টি ব্যসিক আর এডভান্স এর পার্থক্য এতটুকুই, ব্যসিক কম্পিউটার আর ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলে বাকি কাজের প্রসেসটাকেই এডভান্স বলা হয়, বর্তমান যুগে অধিকাংশই আমরা ব্যসিক জানি তবে তার প্রয়োগ জানি না। তাই কাজের প্রয়োগ জেনে সঠিক ভাবে কাজ শুরু করলে ফলাফল আশানুরুপ পাবেন।


🔘কিভাবে এবং কোন টপিক থেকে শুরু করবো?

      ▶ডাটা এন্ট্রি কাজ শুরু করতে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভালো ভাবে জানতে হবে। গুগল স্প্রেডশীট এবং ওয়ার্ড শীট এর ব্যবহার আরো সহজ তবে তা ব্যবহারের চর্চা থাকতে হবে।



🔘কোর্স করবো না কি ইউটিউব টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবো?

      ▶আপনি সর্বপ্রথম ইউটিউব দেখে কাজ শিখুন, মার্কেট প্লেসে সহযোগিতা পেতে আপনাকে কোর্স এ এডমিশন নিয়ে কারো সাহায্য নিতে হবে। তবে আপনার কাজ বোঝার ক্ষমতা ভালো হলে, নিজেই পারবেন।


🔘কাজ শিখতে কতদিন সময় লাগে?

      ▶প্রতিটা কাজই শেখার সময় নির্ভর করে আপনার উপর, আপনি যত বেশি সময় দিতে পারবেন এবং যত দ্রুত কাজ আয়ত্ব করতে পারবেন ততই দ্রুত কাজ শিখে করতে পারবেন।


🔘কাজ কোথায় পাওয়া যায়?

      ▶ইন্টারন্যশনাল মার্কেটপ্লেসে যেমন কাজ রয়েছে তেমন কাজের চাহিদাও দিন দিন বাড়ছে, যেমন: ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার ইত্যাদি। তাছাড়া আপনি লোকাল বায়ার এর কাজও করে ভালো ইনকাম করতে পারেন।


🔘ডাটা এন্ট্রি কাজ করে মাসে কতটাকা ইনকাম করা যায়?

      ▶সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ+ ইনকাম করতে পারা যায়। 


🔘ডাটা এন্ট্রি কাজ করতে কি কি প্রয়োজন?

      ▶আপনি ফোন দিয়ে ডাটা এন্ট্রির কাজ করতে চাইলে অনেক জটিলতায় পড়বেন, এই কাজের জন্য ল্যপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার আদর্শ।


🔘কম্পিউটার কনফিগারেশন কেমন হলে কাজ করা যাবে?

      প্রসেসর ডুয়েল কোর, ৫০০ জিবি হার্ডডিক্স এবং ২ জিবি রেম হলেই মোটামুটি কাজ করা যাবে। তবে কোর আই ৩-৫ আর রেম ৪/৮ হলে বেষ্ট পারফেন্স পাবেন, কাজ করে সস্তি পাবেন।


একটি রিকমেন্ডেড Youtube Channel: Rh tech (নীল রঙের Rh tech লেখাটির উপর ক্লিক করুন)


আজ এই পর্যন্তই, পোষ্টটি ভালো লাগলে কমেন্ট করে জানান। নিয়মিত পোষ্টের আপডেট পেতে ইমেইল সাবস্কাইব করুন।

আমাদের সোসিয়েল পেইজ ভিজিট করে কানেক্ট থাকুন। যে কোন মতামত প্রকাশ করতে  Contact Us পেইজ থেকে আমাদেরকে ইমেল করুন অথবা মেসেন্জার আইকন থেকে সরাসরি ফেসবুক পেইজে মেসেজ করতে পারেন।

সাথেই থাকুন।

ধন্যবাদ।






Post a Comment

0 Comments